সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে কানাডায় খুন হন ভারতীয় তরুণী অমনপ্রীত সাইনি! ওই ঘটনায় অভিযুক্ত মনপ্রীত সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ নাগাল পায়নি মনপ্রীতের। মনে করা হচ্ছে, তিনি ভারতে পালিয়ে গিয়েছেন।
২৭ বছরের যুবক মনপ্রীত ব্রাম্পটনের বাসিন্দা। সম বয়সি যুবতী অমনপ্রীতকে খুনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। কানাডা পুলিশ জানিয়েছে, গত ২১ অক্টোবর লিঙ্কলের একটি পার্ক থেকে অমনপ্রীতের দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মেলে। নায়াগ্রা পুলিশ সার্ভিসের এক আধিকারিকের দাবি, অমনপ্রীতের দেহ উদ্ধার খবর পেতেই তড়িঘড়ি ভারতে পালিয়ে গিয়েছেন মনপ্রীত। তাঁর বাড়ি পাঞ্জাবে।
মৃতা তরুণী অমনপ্রীত সাইনিও পাঞ্জাবের সাংরুরের বাসিন্দা। গত বেশ কয়েক বছর ধরে টরেন্টোতে থাকছিলেন তিনি। সূত্রের খবর অমনপ্রীতের ‘খুনি’ মনপ্রীতকে গ্রেপ্তারির বিষয়ে ভারত তথা পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কানাডা প্রশাসন। পাশাপাশি অভিযুক্তের নাম ও ছবি-সহ একটি ‘ওয়ান্টেড’ বিজ্ঞাপন প্রকাশ করেছে কানাডা পুলিশ। সাধারণ মানুষকে ‘খুনি’র বিষয়ে সতর্ক করে দেখামাত্র ৯১১ আপতকালীন নম্বরে ফোন করতে বলা হয়েছে।
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি