Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
US hotel

পাচারকারীদের সস্তায় হোটেল দিয়ে কিশোরীকে যৌন নির্যাতন, আমেরিকায় গ্রেপ্তার ভারতীয়

পাচারকারীরা ভিনরাজ্য থেকে মেয়েদুটিকে যৌন ব্যবসায় নামানোর জন্য ওই হোটেলে এনেছিল। পুলিশের কাছে ওই দুই নাবালিকা যে ঘটনার বর্ণনা দেয় তা ভয়াবহ বললেও কম বলা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ১৭:২৬

options
link
পাচারকারীদের সস্তায় হোটেল দিয়ে কিশোরীকে যৌন নির্যাতন, আমেরিকায় গ্রেপ্তার ভারতীয় zoom
আমেরিকার জেলখানা। ফাইল ছবি।
Advertisement

পাচারকারীদের সস্তায় হোটেল পাইয়ে দেওয়ার বিনিময়ে কিশোরীকে যৌন নির্যাতন। শুধু তাই নয়, নাবালিকাকে যৌন শোষনের জন্য পাচারকারীদের টাকাও দেয় অভিযুক্ত। এই ঘটনা সামনে আসতেই ২৭ বছরের এক ভারতীয় যুবককে ১০ বছরের কারাদণ্ড দিল আমেরিকার ফেডারেল আদালত। অভিযুক্ত ওই যুবকের নাম কাভানকুমার প্যাটেল। ইনি আমেরিকার নেব্রাস্কার ওমাহা শহরের এক হোটেল কর্মী ছিলেন।

এই ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৬ জানুয়ারি। এক চুরির মামলার তদন্তে ওই হোটেলে গিয়েছিল মার্কিন পুলিশ। যেখানে গিয়ে মানব পাচারের হদিশ পান তদন্তকারীরা। এরপর হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স ও ওমাহা পুলিশ সেখান থেকে ১৫, ১৬ বছরের দুই নাবালিকাকে উদ্ধার করেন। পাচারকারীরা ভিনরাজ্য থেকে মেয়েদুটিকে যৌন ব্যবসায় নামানোর জন্য ওই হোটেলে এনেছিল। পুলিশের কাছে ওই দুই নাবালিকা যে ঘটনার বর্ণনা দেয় তা ভয়াবহ বললেও কম বলা হয়।

Advertisement

দুই নাবালিকা জানায়, ‘পাচারকারীরা তাদের বলেছিল কম ভাড়ায় রুম পেতে হবে হোটেলের কর্মীদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে তাদের। নাহলে তাদের হোটেল থেকে বের করে দেওয়া হবে।’

তদন্তে ওই দুই নাবালিকা জানায়, ‘পাচারকারীরা তাদের বলেছিল কম ভাড়ায় রুম পেতে হবে হোটেলের কর্মীদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে তাদের। নাহলে তাদের হোটেল থেকে বের করে দেওয়া হবে।’ এরপর কম ভাড়ায় হোটেলে রুম পাওয়ার জন্য দিনের পর দিন হোটেল কর্মীদের সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয় তাদের। অভিযোগ, কম ভাড়ায় থাকার শর্তে হোটেলের তিনজন কর্মচারী দিনের পর দিন ওই নাবালিকাদের যৌন নিগ্রহ করেছেন। অভিযুক্ত প্যাটেল ও একজন মেয়েদের সঙ্গে যৌনসম্পর্ক করার জন্য টাকাও দেয়। তৃতীয় এক কর্মী টাকা না দিয়েই লাগাতার যৌন নির্যাতন করে। বিনিময়ে বেশ কয়েকদিন পাচারকারী ও নাবালিকাদের হোটেলে থাকতে দেওয়া হয়।

উদ্ধার হওয়া নাবালিকাদের তরফে জানানো হয়েছে, তাদের ঠিকমতো খেতে দেওয়া হত না। পালানোরও কোনও উপায় ছিল না। এর মাঝেই চলত যৌন নির্যাতন। শুধু তাই নয় অভিযোগ, হোটেলবন্দি থাকাকালীন ওই নাবালিকাদের নিয়ে যৌনকর্মের আসর বসাতে অনলাইনে বিজ্ঞাপনও দিত পাচারকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.