সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির জন্য এখন মার্কিন মুলুকে পড়তে যেতেও ভয় পাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। শারীরিক হেনস্তা তো বটেই, মার্কিন সমাজ তাঁদের আদৌও মেনে নেবে কিনা, তা নিয়ে দুঃশ্চিন্তায় ভুগছেন ভারতীয় পড়ুয়াদের একটা বড় অংশ। সম্প্রতি আমেরিকারই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষা রিপোর্টে একথা বলা হয়েছে।
[চিনকে সুপারপাওয়ার ভাবেই না ভারত’]
গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরই মার্কিন মুলুকে অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম। সাতটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। গত মাসেই ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত সাময়িকভাবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্টও। পাশাপাশি, মার্কিন সংসদে ভিসা সংক্রান্ত একটি নতুন বিল পেশ করেছে ট্রাম্প প্রশাসন। সেই বিলে আউটসোর্সিং ঠে্কাতে মার্কিন মুলুকে H1B, L1 ভিসায় কর্মরত কর্মীদের সংখ্যা কমানোর উপর জোর দেওয়া হয়েছে। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, এইসব ঘটনা আমেরিকায় পড়তে যাওয়ার বিষয়ে ভাবিয়ে তুলেছে ভারতীয় পড়ুয়াদের।
[সেকি! কিশোরের কান থেকে এসব কী বেরল?]
মার্কিন মুলুকের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ বিদেশ ছাত্র-ছাত্র পড়াশোনা করেন। সেদেশের আর্থিক উন্নয়নের তাঁদের অবদান নেহাতই কম নয়। সেদেশে পড়াশোনা করার জন্য বেশ ভাল অঙ্কের টাকা দিতে হয় তাঁদের। কিন্তু, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি কারণে সে ছবি পালটাতে শুরু করেছে। সমীক্ষা রিপোর্ট বলছে, এখন আমেরিকায় পড়তে যাওয়া নিয়ে সবচেয়ে বেশি দুঃশ্চিন্তায় ভুগছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পড়ুয়ারা। এই তালিকায় দ্বিতীয় স্থান রয়েছেন ভারতীয় পড়ুয়ারা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে মার্কিন মুলুকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ভারত থেকে কতজন পড়ুয়া শেষপর্যন্ত ভর্তি হবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই।
[আট সেকেন্ডেই শেষ কনসার্ট, জানেন কেন?]
তবে এই প্রেক্ষাপটেও ভারত ও মধ্যপ্রাচ্য বাদে অন্য দেশের পড়ুয়াদের মধ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করার আগ্রহে খুব একটা হেরফের হয়নি বলেই সমীক্ষায় দাবি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি