সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা খুনের ঘটনায় অ্যাডাম পুরিনতন নামে একজনকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত৷ ওই ব্যক্তিকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেওয়া হয়েছে৷ পঞ্চাশ বছরের যাবজ্জীবন সাজা চলাকালীন অ্যাডাম পুরিনতন প্যারোলে মুক্তি পাবে না বলেও জানিয়ে দিয়েছেন কানসাসের জনসন কাউন্টি আদালতের বিচারক৷
[এক গানেই মাত নেটিজেনরা, কী করলেন পাকিস্তানের যুবক?]
সাজাপ্রাপ্ত অ্যাডাম পুরিনতন, প্রাক্তন নৌসেনা আধিকারিক৷ কানসাস শহরের অস্টিন বার অ্যান্ড গ্রিলসে গুলি চালায় সে৷ এই ঘটনায় মৃত্যু হয় ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার৷ আমেরিকায় একটি জিপিএস তৈরির সংস্থায় কাজ করতেন শ্রীনিবাস৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ‘‘দেশ থেকে বেরিয়ে যাও, এই কথা বলার পরই শ্রীনিবাসকে লক্ষ্য করে গুলি চালায় অ্যাডাম৷’’ ঘটনার সময় অস্টিন বার অ্যান্ড গ্রিলসে ছিলেন আরও এক ভারতীয়৷ মাদাসনি নামে ওই ভারতীয় যুবক-সহ দু’জন গুলিবিদ্ধ হয়ে জখম হন৷ গ্রেপ্তার করা হয় অ্যাডাম পুরিনতনকে৷ রুজু করা হয় মামলা৷ প্রথমে যদিও খুনের কথা অস্বীকার করে অ্যাডাম পুরিনতন৷ পরে আদালতে অস্টিন বার অ্যান্ড গ্রিলসে গুলি চালানোর কথা এবং গুলিবিদ্ধ হয়ে ভারতীয় ইঞ্জিনিয়ারের খুনের কথা স্বীকার করে নেয় সে৷ গত বছর মে মাসেই একথা আদালতে জানায় সে৷ অ্যাডাম জানায়, বর্ণবিদ্বেষ ও জাতিবিদ্বেষের কারণেই শ্রীনিবাসকে খুন করেছে সে৷ সোমবার ওই মামলার রায় ঘোষণা করেন মার্কিন আদালতের বিচারক৷ বিচারক অ্যাডামকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন৷ সাজা চলাকালীন প্যারলে সে মুক্তি পাবে না বলেও আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়৷ ভারতীয় ইঞ্জিনিয়ারকে খুনে দোষী অ্যাডামকে এর আগে আরও তিনটি মামলায় যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত৷
[বিয়ে করল ওসামা পুত্র হাজমা বিন লাদেন, পাত্রী কে জানেন?]
চলতি বছরেও মার্কিন মুলুকে পড়তে গিয়ে খুন হতে হয় এক ভারতীয় ছাত্রকে৷ তেলেঙ্গানার বাসিন্দা শরৎ চাকরির সুবাদে থাকতেন হায়দরাবাদে৷ চলতি বছরের শুরুতে সেই চাকরি ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন তিনি৷ কানসাসের এক রেস্তরাঁয় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজরা৷
[ক্যালিফোর্নিয়ায় শপিংমলের পার্কিংলটে ভেঙে পড়ল বিমান, পাঁচ জনের মৃত্যু]
সর্বশেষ খবর
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’