Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Iran

ফের সাগরে বাণিজ্যতরীতে হামলা ইরানের! জীবনমৃত্যুর খেলায় ১২ ভারতীয় নাবিক

সোমবার ওমানের সিনাস প্রদেশের বন্দরের কাছে রাসায়নিক পদার্থ বোঝাই জাহাজটিতে হামলা চালায় তেহরান। জাহাজটির নাম ‘এমটি চিরন’। জাহাজটিতে মোট ১২ জন ভারতীয় নাবিক ছিলেন। সাগরে ওই জাহাজটির আশপাশে আরও বেশ কয়েকটি জাহাজ ছিল। সেই সময় টোগোর পতাকাবাহী ওই জাহাজটির পথ আটকায় ইরানের উপকূল রক্ষী বাহিনী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৭:২৬

options
link
ফের সাগরে বাণিজ্যতরীতে হামলা ইরানের! জীবনমৃত্যুর খেলায় ১২ ভারতীয় নাবিক zoom
প্রতীকী ছবি।
Advertisement

ওমান সাগরে ফের এক বাণিজ্যতরীতে হামলা চালাল ইরান। জানা যাচ্ছে, টোগোর পতাকাবাহী ওই জাহাজটিতে মোট ১২ জন ভারতীয় নাবিক ছিলেন। জাহাজটি লক্ষ্য করে ইরানের উপকূল রক্ষী বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ।

সোমবার ওমানের সিনাস প্রদেশের বন্দরের কাছে রাসায়নিক পদার্থ বোঝাই জাহাজটিতে হামলা চালায় তেহরান। জাহাজটির নাম ‘এমটি চিরন’। জাহাজটিতে মোট ১২ জন ভারতীয় নাবিক ছিলেন। সাগরে ওই জাহাজটির আশপাশে আরও বেশ কয়েকটি জাহাজ ছিল। সেই সময় টোগোর পতাকাবাহী ওই জাহাজটির পথ আটকায় ইরানের উপকূল রক্ষী বাহিনী। শুধু তা-ই নয়, গুলিও চালানো হয় বলে অভিযোগ। তবে সূত্রের খবর, জাহাজটিকে সতর্ক করার জন্যই ওই গুলি চালানো হয়েছে। ঘটনায় ভারতীয় নাবিকদের কোনও ক্ষতি হয়নি। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।  

Advertisement

গত ১৮ এপ্রিল হরমুজ প্রণালী পেরনোর সময়ে হামলার মুখে পড়ে ভারতের পতাকাবাহী দুই জাহাজ। ইরাক থেকে জ্বালানি ভরে ফিরছিল ভারতের দুই জাহাজ জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলিতে ছিল প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল। কিন্তু উত্তর ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। চলে গুলিবৃষ্টি। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয় জাগ অর্ণব নামের জাহাজটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি জাহাজে হামলা চালাল ইরান। জাহাজটি ভারতের না হলেও তাতে ছিলেন ১২ ভারতীয় নাবিক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.