ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তির অভিযোগে দুই যুবককে মৃত্যুদণ্ডের সাজা দিল ইরান (Iran)। শুধু তা-ই নয়, সাজাপ্রাপ্তরা মোসাদের নীলনকশায় তেহরানকে রক্তাক্ত করারও ছক করেছিল বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ‘মিজান’।
‘মিজান’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই দুই যুবকের নাম মহম্মদ মাসুম শাহী এবং হামেদ ভালিদী। দীর্ঘদিন ধরেই তাঁরা মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে সেই যোগাযোগ আরও দৃঢ় হয়। যুদ্ধ সংক্রান্ত ইরানের গোপন কৌশল এবং নথি তাঁরা তেল আভিভের হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি। ‘মিজান’-এর প্রতিবেদন আরও বলা হয়েছে, মাসুম এবং হামেদ ইরাকের কুর্দিস্থান-সহ বিভিন্ন বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা’, শত্রু গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা-সহ বিভিন্ন আইনে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ আদালত সেই মৃত্যুদণ্ড বহাল রাখে।
আরও পড়ুন:

এদিকে গত জানুয়ারি মাসে সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ‘শাস্তি’ হিসাবে চারজনকে ফাঁসির সাজা শুনিয়েছে ইরান। তাঁদের মধ্যে একজন মহিলা। তাঁর নাম বিটা হেম্মাতি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় এই প্রথম কোনও মহিলাকে ফাঁসির সাজা শোনাল ইরান সরকার। যদিও তাঁদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর করা হয়নি। প্রসঙ্গত, সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় ইরানে এখনও পর্যন্ত সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, সমাজে ভয় ছড়ানোর উদ্দেশ্যে দমন-পীড়নের হাতিয়ার হিসাবে মৃত্যুদণ্ড ব্যবহার করছে ইরান সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেঘ সরিয়ে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
দেশের স্বার্থে ফেডারেশনের প্রস্তাব গ্রহণ, একসঙ্গে কাজ করবেন বিবিয়ানো-বাজাজ
-
সৌদির তেল শোধনাগারে ভয়ংকর হামলা, চুক্তির পরই ‘মুসলিম ন্যাটো’র গালে সপাটে চড় হাউথির
-
নিয়োগ দুর্নীতির ‘পাঁকে’ মুর্শিদাবাদের সিপিএম নেতৃত্ব! পার্টির সদস্যপদ নবীকরণে গণহারে ‘না’
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!