সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দোষ ছিল একটাই। নিজের খোলামেলা ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছিলেন। আর সেই অপরাধে রীতিমতো গ্রেপ্তার করা হল তাঁকে। সৌদি আরবের এক মহিলা বডি বিল্ডারকে গ্রেপ্তার করার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ওই আন্তর্জাতিক মানের খেলোয়াড় নিজের খোলামেলা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। আর তারই শাস্তি হিসাবে গ্রেপ্তার করা হয় তাঁকে। ইসলাম-বিরোধী কাজ করার অপরাধে তাঁর থেকে জরিমানা চাওয়া হয় বলে খবর।
ইসলাম মতে হিজাব না পরা বা যে কোনও অঙ্গ প্রদর্শনকারী পোশাক পরিধানই নগ্নতার সমান। আর তাই নগ্নতার অপরাধেই গ্রেপ্তার করা হল মহিলা খেলোয়াড়কে।
সর্বশেষ খবর
-
গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, বায়ুসেনা ছেড়ে নতুন চাকরিতে সেই অভিনন্দন বর্তমান
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তমকুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্ম শতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ