Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Iran-US War

‘আস্তিনে নতুন তাস’ ইরানের! আমেরিকা ফের হামলা করলে কীভাবে মোকাবিলা করবে তেহরান?

শান্তিবৈঠক এখনও ঘোর অনিশ্চিত। এই অবস্থায় ফের যুদ্ধ ঘিরে জমছে আশঙ্কা কালো মেঘ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৯:৪২

options
link
‘আস্তিনে নতুন তাস’ ইরানের! আমেরিকা ফের হামলা করলে কীভাবে মোকাবিলা করবে তেহরান? zoom
ইসলামাবাদে শান্তি বৈঠকে ব্যর্থ হওয়ার পর থেকেই আশঙ্কা বাড়ছে।
Advertisement

চুক্তির পথে না হাঁটলে বোমাবৃষ্টি হবে ইরানে (Iran-US War)। হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দ্বিতীয় দফার শান্তিবৈঠক এখনও ঘোর অনিশ্চিত। এই পরিস্থিতিতে তেহরান জানিয়ে দিল, তাদের আস্তিনে রয়েছে নতুন তাস।

ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা হুমকির মধ্যে কোনও আলোচনায় যেতে রাজি নই। গত দু’সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন তাস উন্মোচনের প্রস্তুতি নিয়েছি।’ তাঁর এহেন পোস্ট থেকে পরিষ্কার, যদি ফের আমেরিকা ও ইজরায়েল যুদ্ধ শুরু করে সেক্ষেত্রে মোকাবিলার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে তারা। কিন্তু প্রশ্ন উঠছে, কী সেই পরিকল্পনা? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওয়াকিবহাল মহলের মতে, সেই ‘তাস’ হতে পারে ‘ডার্টি বম্ব’। একে রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস বলা হয়। তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে সাধারণ বিস্ফোরক মিশিয়ে তৈরি এই বোমা এলাকায় তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে। যদিও এই থিওরিকে অনেকেই উড়িয়ে দিচ্ছেন। তাঁদের মতে, এই বোমা এখনও পর্যন্ত কেউ প্রয়োগ করেনি। ইরান জানে, আচমকা তা প্রয়োগ করলে এর খেসারত দিতে হবে তেহরানকে। তাই শেষপর্যন্ত হয়তো তারা এমন কোনও অস্ত্র প্রয়োগ করবে না।

ওয়াকিবহাল মহলের মতে, সেই ‘তাস’ হতে পারে ‘ডার্টি বম্ব’। একে রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস বলা হয়। তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে সাধারণ বিস্ফোরক মিশিয়ে তৈরি এই বোমা এলাকায় তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে।

সেক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে। আর তা হল হরমুজ প্রণালী। ইরান এই প্রণালীতে একের পর এক বিধিনিষেধ জারি রেখেছে। নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে চলেছে। আগামিতে সেই প্রচেষ্টা তারা আরও বাড়াবে। আর তা যে আমেরিকাকে অস্বস্তিতে ফেলতে পারে তাও একপ্রকার নিশ্চিত। এখন দেখার আদপে কোন ‘তুরুপের তাস’ খেলতে চাইছে ইরান?

বুধবার শেষ হচ্ছে ইরান-আমেরিকার সংঘর্ষবিরতির মেয়াদ। তার আগে সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাতে জল ঢেলে দেয় ইরান। তেহরানের তরফে জানানো হয়, আমেরিকা অযৌক্তিক দাবি করছে। একেক বার একেক রকম কথা বলছে। স্ব-বিরোধী মতামত দিচ্ছে। ফলে শান্তিবৈঠক ঘিরে কুয়াশা আর কাটছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.