প্রতিবেশীদের উপর আক্রমণ নয়। ঠিক এই ভাষাতেই প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ। দুবাইয়ের মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হানা তেহরানের (Iran Attacks Dubai)। তবে দুবাইয়ের প্রশাসনের দাবি, ড্রোনটি আছড়ে পড়ার আগে আকাশেই সেটি ধ্বংস করা হয়েছে। কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ মেরিনা টাওয়ারের উপর পড়ে। ফলে আগুন লেগে যায়।
এই বিষয়ে আরও খবর
দুবাইয়ের স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। কিন্তু ড্রোনটি আকাশেই সেটি ধ্বংস করা হয়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ টাওয়ারের উপর পড়ার কারণে টাওয়ারটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, মেরিনা টাওয়ার একটি অংশে দাউ দাউ করে জ্বলছে আগুন। বেরচ্ছে কালো ধোঁয়া। তবে ঘটনায় কোনও কোনও হতাহতের খবর মেলেনি বলে জানিয়েছে দুবাই প্রাশাসন।
♦️ התקפת כטב”ם על מגדל רב הקומות בעיר דובאי pic.twitter.com/swNhyNGk4z
— Asslan Khalil (@KhalilAsslan) March 7, 2026
উল্লেখ্য, শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, প্রতিবেশীদের উপর আর হামলা চালাবে না ইরান। তিনি বলেন, “দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর নতুন করে হামলা না চালানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদি ইরান সরাসরি তাদের দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তেহরানও আর হামলা চালাবে না।” এরপরই প্রতিবেশী দেশগুলির কাছে তিনি ক্ষমা চান। বলেন, “অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে আমি ক্ষমাপ্রার্থী।” কিন্তু ২৪ ঘণ্টার কাটার আগেই প্রতিশ্রুতি ভঙ্গ করল ইরান।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?



