সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসুল শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব ইতিমধ্যেই দখলে এসেছে৷ এবার মসুলের পশ্চিমাংশ দখলের জন্য উঠে পড়ে লেগেছে ইরাকি সেনা৷ যদিও জঙ্গিরাও তাদের শেষ ঘাঁটি রক্ষার জন্য কড়া প্রতিরোধে করছে বলেও জানাচ্ছেন ইরাকি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাদেল৷ তিনি জানান, মসুল শহরের এই অংশ জনবহুল হওয়ায় খুব সতর্কতার সঙ্গে পা ফেলতে হচ্ছে সেনাবাহিনীকে৷যাতে স্থানীয় নাগরিকরা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হন৷
২০১৪ সালে মসুল দখল করে আইএস জঙ্গিরা৷ এটা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর৷ আর বর্তমানে এই মসুলই এই মুহুর্তে আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি৷ এই মুহুর্তে মসুলকে আইএস মুক্ত করতে লড়াই করছে ইরাকি সেনা ও কুশ পেশমের্গা বাহিনী৷ এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী৷ পাশাপাশি আইএসদের দখল মুক্ত করতে আকাশপথে ড্রোন হামলা চালাচ্ছে মার্কিন সেনা৷
জঙ্গিদের সবদিক থেকে কোণঠাসা করতে ভেঙ্গে ফেলা হয়েছে ৫টি সেতু৷ যাতে জঙ্গিরা মসুল ছেড়ে বের হতে না পারে৷ পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন হলে অস্ত্র, খাবার, সবকিছুর জোগানই বন্ধ হয়ে যাবে জঙ্গিদের কাছে৷ তবে আইএস বিরোধী লড়াইয়ে ইরাকি সেনা যতই সাবধানী হোক না কেন, এই লড়াইয়ে মাসুল গুনতে হচ্ছে মসুলের বাসিন্দাদের৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার