সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিল আইএসআইএস৷ সম্প্রতি তাদের প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই বক্তব্য রাখা হয়েছে৷ মোদির কাজ মুসলমানদের স্বার্থ বিরোধী বলে জানানো হয়েছে সেখানে৷ বর্ষবরণের রাতে ইস্তানবুলের নাইটক্লাবে যে জঙ্গি হামলা হয়, তার আগেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে৷ সেখানেই মোদি বিরোধিতায় সোচ্চার হয়েছে তারা৷
জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৯ মিনিটের এই আরবি ভাষার ভিডিও ফুটেজটি খুবই নৃশংস৷ তুরস্কের সেনাদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার দৃশ্য রেকর্ড করা হয়েছে এই ভিডিওটিতে৷
সদ্য মুক্তি পাওয়া এই ভিডিওটিতে দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার পাশাপাশি আইএস জঙ্গিরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, পোপ ফ্রান্সিসকেও হুমকি দিয়েছে৷ মোদিকে হুমকি দেওয়ার পাশাপাশি সোমবার অন্য এক ভিডিও প্রকাশের মাধ্যমে ইস্তানবুল হত্যার দায় স্বীকার করে নিয়েছে এইএস জঙ্গিরা৷
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?