সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাঠামোয় ব্যাপক রদবদল ঘটালেন সে দেশের নয়া সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া৷ রাহিল শরিফের উত্তরসূরী জাভেদ বাজওয়া আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আখতারকে সরিয়ে দিলেন৷
(‘১০ টুকরো হয়ে যাবে পাকিস্তান’)
‘ডন’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনারেল রিজওয়ান আখতারকে সরিয়ে আসএসআই প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারকে৷ আইএসআই-এর মুখপত্র ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন বা আইএসপিআরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ‘ডন’৷
পাক গুপ্তচর সংস্থায় বহুদিন ধরেই কর্মরত নাভিদ মুখতার৷ ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী শাখার প্রধান হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন৷ ১৯৮৩ আর্মরড কর্পস রেজিমেন্টের সদস্য লেফটেন্যান্ট জেনারেল নাভিদ গুপ্তচরগিরিতেও দক্ষ৷ মনে করা হচ্ছে, সেনাবাহিনীকে ঢেলে সাজাতে চাইছেন নয়া পাক সেনাপ্রধান৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১