সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে হার স্বীকার করতে বাধ্য হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস৷ ইরাকি সংবাদমাধ্যম সুত্রে খবর, হার স্বীকার করে বুধবার জঙ্গিদের সমক্ষে বিদায়ী ভাষণ দিয়েছে আইএস প্রধান আবুবকর আল-বাগদাদি৷ একদা বিশ্বের কাছে ত্রাস ওই জঙ্গিনেতা বলে যে, ইসলামিক সাম্রাজ্য গড়ার লড়াইয়ে ইরাকে হেরে গিয়েছে আইএস৷ এছাড়াও জঙ্গি সংগঠনটির বিদেশি যোদ্ধাদের দেশে ফিরে যাওয়ার জন্য বা আত্মঘাতী হওয়ার নির্দেশ দেয় বাগদাদি৷
নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত
২০১৪ সালে বিশ্বজুড়ে ইসলামিক সাম্রাজ্য গড়ার জন্য ইরাক ও সিরিয়ায় লড়াই শুরু করে আইএস৷ প্রথমদিকে জয়ের মুখ দেখলেও, আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সেনাদলের কাছে ক্রমশ জমি খোয়াতে শুরু করে আইএস৷ সম্প্রতি, জঙ্গি সংগঠনটির অন্তিম গড় মসুলও প্রায় দখল করে নিয়েছে ইরাকি সেনা৷ এরপরই, আইএস নেতারা পার্শ্ববর্তী সিরিয়ায় পালাতে শুরু করে৷ তবে সেখানেও আসাদ সরকার ও রুশ সেনার হামলায় প্রবল চাপে রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটি৷
বরফ গলে জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা
সন্ত্রাসের মুখ বাগদাদির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছে আমেরিকা৷ বেশ কয়েকবার ড্রোন হানাও হয়েছে বাগদাদির উপর৷ তার মৃত্যুর খবরও সামনে এসেছে একাধিকবার৷ তবে প্রত্যেকবারই প্রাণ বাঁচাতে সক্ষম হয় আইএস প্রধান৷ ইরাকি সেনা সূত্রে খবর, এই মুহূর্তে মসুল শহরে লুকিয়ে থাকতে পারে বাগদাদি৷ তবে তার দিন যে শেষ হয়ে এসেছে তা স্পষ্ট৷
পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট