সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংসতার অন্য নাম হল আইএস৷ মধ্যপ্রাচ্যের এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বারবারই অভিযোগ উঠেছে শত্রুদের বিরুদ্ধে নৃশংস উপায়ে শাস্তি দিতে৷ গলা কেটে খুন করা এই জঙ্গিদের কাছে বাঁ হাতের খেলা৷ কিন্তু এবার বোধহয় সব সীমাই অতিক্রম করে গেল আইএস জঙ্গিরা৷ চর সন্দেহে পঁচিশ জন ইরাকিকে জীবন্ত নাইট্রিক অ্যাসিডে চুবিয়ে মেরেছে আইএস জঙ্গিরা৷ ঘটনাটি ঘটেছে ইরাকের মসুল শহরে৷
উত্তর ইরাকের মসুল শহর শক্তঘাঁটি হল আইএসদের৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই পঁচিশ জনকে একসঙ্গে একটি খাঁচার মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়৷ তারপর আস্তে আস্তে গোটা লোহার খাঁচাটিকে ডোবানো হয় নাইট্রিক অ্যাসিড ভর্তি গামলায়৷ একবার চুবিয়ে উঠিয়ে আনা হয়নি খাঁচাটিকে৷ অভিযুক্তরা যন্ত্রণায় চেঁচালেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি জঙ্গিরা৷ ততক্ষণ অ্যাসিড ভর্তি গামলায় ওই ইরাকিদের চুবিয়ে রাখা হয়, যতক্ষণ না হতভাগ্যদের দেহে একটা হাড় এবং অঙ্গও আস্ত না থাকে৷ অঙ্গগুলি অ্যাসিডে গলে না যাওয়া পর্যন্ত সেখানেই চুবিয়ে রাখা হয় হতভাগ্য ইরাকিদের৷ নিজেদের গুরুত্ব ফিরে পেতেই আইএস জঙ্গিরা এমন নারকীয় কাজ করেছে বলে মত বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন