সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছরের যুবতীর হাতে পেল্লাই বন্দুক৷ জোয়ানা পালানি নামটা গুগলে সার্চ অপশনে দিলেই ভেসে উঠবে এই ছবি৷ জন্ম ইরাকের কার্দিশ এলাকায়৷ বেড়ে ওঠা ডেনমার্কে৷ সুন্দরী এই মহিলার মাথার দাম ১০ লক্ষ ডলার ধার্য করেছে আইএস জঙ্গি গোষ্ঠী৷ কারণ কোমল এই হাতের জোরেই নিকেশ হয়েছে একের পর এক আইএস জঙ্গি৷
ইরাকের কার্দিশ এলাকায় জোয়ানার যখন জন্ম হয়৷ আইএস জঙ্গিরা প্রভাব বিস্তার করে সেখানে৷ সন্ত্রাসের জেরে ভিটেমাটি সবই চলে যায় জোয়ানাদের৷ বাধ্য হয়ে পুরো পরিবারকে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে হয়৷ সেখান থেকেই কোনওভাবে ডেনমার্কে আশ্রয় নেন জোয়ানের বাবা৷ তারপর থেকে সেখানেই বড় হয়ে ওঠা জোয়ানের৷ কিন্তু মনের ভিতরে তাঁর জ্বলছিল প্রতিশোধের আগুন৷ ফল, কলেজের পড়াশোনা মাঝপথে সেরে নিজের জন্মস্থানে ফিরে যান তিনি৷ ইরাকি সেনার হয়ে শুরু হয় আইএস নিধনের পালা৷ জোয়ানের দাপটে অতীষ্ট হয়েই তাঁর মাথার জন্য ১০ লক্ষ ডলার ঘোষণা করেছে আইএস৷
এদিকে ডেনমার্কে অন্য লড়াইয়ের মুখে তরুণী৷ ছুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেই বিপত্তি৷ ইরাক সেনার সঙ্গে কাজ করায় ডেনমার্কে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে প্রশাসন৷ ছয় মাসের জেল হাজতের নির্দেশ দিয়েছে কোপেনহেগেন সিটি কোর্ট৷ ফেসবুকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন জোয়ানা, তিনি বলেন এক মহিলা হিসেবে আমার যা করণীয় ছিল তাই করেছি৷ কী করে আমি ডেনমার্কের পক্ষে বিপজ্জনক হতে পারি!
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!
-
ঋতব্রত-শিবিরের স্বাধীনতা উদযাপনে হঠাৎ হাজির কুণাল! তারপর…
-
পৃথিবীর মতো মহাকাশেও বর্জ্য পদার্থ, অদৃশ্য যানজট রুখতে নীরব প্রহরী চিলবোল্টনের বিশাল রাডার
-
বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা?
-
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ রিভিউ: রক্ত গরম করা সংলাপ, দক্ষিণী ধাঁচের অ্যাকশনে জমল জিতের ছবি