Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

সংরক্ষণ বিরোধী আন্দোলনের নেপথ্যে জামাত শিবির, অভিযোগ হাসিনার মন্ত্রীর

তুঙ্গে শাসক-বিক্ষোভকারী তরজা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৮, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৮, ১৮:০৪

options
link
সংরক্ষণ বিরোধী আন্দোলনের নেপথ্যে জামাত শিবির, অভিযোগ হাসিনার মন্ত্রীর zoom

সুকুমার সরকার, ঢাকা: দেশ জুড়ে চলা সংরক্ষণ বিরোধী বিক্ষোভ আদতে জামাত শিবিরের কারসাজি। এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরি। তাঁর দাবি, এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে স্বাধীনতা বিরোধী জামাতের এজেন্টরা।

[সুপ্রিম ধাক্কা বাম-বিজেপির, পঞ্চায়েত মামলায় দেখানো হল হাই কোর্টের দরজা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কৃষিমন্ত্রীর এহেন অভিযোগ উসকে দিয়েছে বিতর্ক। আন্দোলনকারী ছাত্ররা হুমকি দিয়েছে মন্তব্য প্রত্যাহার না করলে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হবে মতিয়া চৌধুরিকে। সরকারি চাকরিতে সংরক্ষণ আইনে সংশোধনের দাবিতে রবিবার থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। প্রতিবাদ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরই তা ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। রাস্তায় নামে হাজার-হাজার ছাত্রের প্রতিবাদী মিছিল। শাহবাগে জমায়েত হয় বিক্ষোভকারীরা। তারপরই ছাত্রদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় টিয়ারগ্যাসও।

সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবার ও সংখ্যালঘুদের জন্য ৫৬ শতাংশ সংরক্ষণের সরকারি সিদ্ধান্ত বদলের দাবি করছে বিক্ষুব্ধ ছাত্ররা। সোমবার, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য স্বরাষ্ট্রসচিব সফিউল আলমকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী হাসিনা। এদিন সচিবালয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীদের ২০ সদস্যের প্রতিনিধি দলের পক্ষ থেকে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করা হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা ওই ঘোষণা প্রত্যাখ্যান করে সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পালটা ঘোষণা করে।

[টিকটিকি খাওয়াই নেশা, পুলিশের জালে ছিনতাইবাজ এডস রোগী পাপ্পু]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.