সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলল জাপান৷ জাপান সরকারের পক্ষ থেকে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির৷ ৬০ বছর আগে জাপান প্রশাসনের তৈরি ওই রিপোর্ট বৃহস্পতিবার ফাঁস করল ব্রিটেনের একটি ওয়েবসাইট৷
Bosefiles.info ওয়েবসাইটে বলা হয়েছে, নেতাজির মৃত্যুর পর ১৯৫৬ সালের মধ্যে নেতাজি সম্পর্কে গঠিত পূর্ণাঙ্গ রিপোর্ট জাপানের তরফে টোকিওয় ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই তথ্যই পরবর্তী সময়ে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি৷ জাপান সরকারের এই রিপোর্টেই উল্লেখ করা রয়েছে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নেতাজির৷ দুর্ঘটনার দিন দুপুর তিনটের সময় তাইপেই আর্মি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ কিন্তু সন্ধ্যা সাতটার সময় মৃত্যু হয় নেতাজির৷ ২২ আগস্ট তাইপেইতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷
রিপোর্টে বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় ভয়াবহভাবে পুড়ে গিয়েছিলেন নেতাজি৷ যার ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ জাপানি ভাষায় সাত এবং ইংরেজিতে ১০ পাতার ওই রিপোর্টে প্রকাশিত তথ্যকেই সত্যি বলে উল্লেখ করা হয়েছে ব্রিটেনের ওয়েবসাইটটিতে৷
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত