সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে লন্ডন, তারপর অস্ট্রেলিয়া আর এবারে জাপান৷ বড় শহরে বাড়ছে নগ্ন রেস্তোরাঁর সংখ্যা৷ তবে, জাপান এবিষয়ে আবার একটু বেশিই কড়া৷ ২৯ জুলাই জাপানের মাটিতে খুলবে সে দেশের প্রথম নগ্ন রেস্তোরাঁ ‘দ্য অমৃত’৷
আর সেখানে শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক হলেই এন্ট্রি মিলবে, এমন কোনও কথা নেই৷ আপনাকে দেহের ওজনের কথাও মাথায় রাখতে হবে৷বয়সের অনুপাতে গড় ওজন হতে হবে ১৫ কেজি৷ এর বেশি হলে আপনি মোটা হিসেবে গণ্য হবেন এবং রেস্তোরাঁয় ঢোকার অনুমতি মিলবে না৷
এছাড়াও রয়েছে আরও বেশ কিছু নিয়ম৷ দেহে ট্যাটু থাকলে মিলবে না প্রবেশের ছাড়পত্র৷ ঢোকার আগে আপনার পোশাকের সঙ্গে সঙ্গে মোবাইল ও ক্যামেরার মতো জিনিষপত্র জমা দিয়েই ঢুকতে হবে৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এন্ট্রি ফি হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে৷ যা কোনও শর্তেই রিফান্ডেবল নয়৷
সর্বশেষ খবর
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?
-
শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক
-
পাহাড় থেকে নেমে আসছিল মৃত্যু! চালকের সতর্কতায় বাঁচল প্রাণ, নেপাল থেকে ফিরলেন বসিরহাটের দম্পতি
-
রাতের শহরে আতঙ্ক! ‘খরগোশে’র গুলিতে আহত যুবক, হন্যে হয়ে খুঁজছে পুলিশ