Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার কনভয়ে হামলা, ২টি বাসে আগুন

আওয়ামি লিগের দাবি, খালেদা জিয়ার কনভয়ে হামলা বিএনপির সাজানো নাটক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৪২

options
link
খালেদা জিয়ার কনভয়ে হামলা, ২টি বাসে আগুন zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: কক্সবাজার থেকে ফেরার পথে ফেনী জেলায় ফের হামলার কবলে পড়ল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনভয়। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ফেনীর মহিপাল অতিক্রমের সময় খালেদা জিয়ার কনভয়ের পিছনে দুটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে ওই বাস দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে কনভয় ফেনী পার করে দেওয়া হয়। ৩০-৩৫টি গাড়ি পেরিয়ে যাওয়ার পর দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পরপরই সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়ার কনভয়ে হামলা বিএনপির সাজানো নাটক।

Pix Khaleda Bohor

Advertisement

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে গত শনিবার ফেনীর মহিপালের কাছে খালেদা জিয়ার কনভয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল যুবক। সেসময়ও খালেদা জিয়ার গাড়ি অতিক্রমের পরপরই কনভয়ের পিছনের গাড়িগুলিতে হামলা হয়। এবারও একই ঘটনা ঘটেছে। খালেদার গাড়ি-সহ কনভয়ের প্রথম দিকের গাড়িগুলো মহিপাল ফিলিং স্টেশন পার হয়ে যাওয়ার পরপরই বিস্ফোরণ দুটি ঘটে। এরপরই শান্ত পরিবহনের বাস দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে মহিপালে আগে থেকে জড়ো হয়ে ছিলেন ফেনীর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা। বিস্ফোরণ ও গাড়িতে আগুন জ্বলার পর তারা বিক্ষুব্ধ হয়ে মিছিল করেন।

[৯/১১-এর ধাঁচে নাশকতার ছক, পাইলট-সহ ৪ জেএমবি জঙ্গি ধৃত]

কক্সবাজারের উখিয়ার উদ্দেশে গত শনিবার ঢাকা থেকে রওনা হয়েছিলেন খালেদা। শনিবার রাত চট্টগ্রামে কাটিয়ে পরদিন কক্সবাজার পৌঁছন তিনি। সোমবার তিনি উখিয়া গিয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে চট্টগ্রামে ফিরে আসেন। মঙ্গলবার রওনা হন ঢাকার পথে। যাওয়ার পথেও ফেনী জেলার সীমানার শুরুতে মহাম্মদ আলি বাজারে খালেদার কনভয়ে হামলা হয়। ওই ঘটনায় খালেদার কনভয়ে এবং গণমাধ্যমের প্রায় ৩০টি গাড়ি ভাঙচুরের শিকার হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন। ওই হামলার জন্য বিএনপি ফেনীর আওয়ামি লিগ ও ছাত্রলিগ নেতা-কর্মীদের দায়ী করেছে। অন্যদিকে আওয়ামি লিগের দাবি, বিএনপি হামলার এই ঘটনা সাজিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.