সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেদেশে তিনিই সর্বেসর্বা৷ তিনিই ইশ্বর৷ তিনিই যিশু৷ তবে কিনা সারা বছর যে ক্রিসমাসের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা সেই অনুষ্ঠানই বাতিল করতে হবে ? হ্যাঁ করতে হবে বইকি৷ কোনও প্রশ্ন তোলা যাবে না৷ না, মানে উত্তর কোরিয়া বাসিন্দারা তো প্রশ্ন তোলার কথা ভাবতেই পারেন না৷ কারণ তাঁদের শাসক কিম জং উনের নির্দেশ বলে কথা৷ এবছরের জন্য দেশবাসীকে যিশুকে ভুলে তাঁর মৃত ঠাকুমার স্মরণ করতে বলেছেন কিম জং উন৷
প্রসঙ্গত, কিম জং উনের ঠাকুমা কিম জং সুক জন্মেছিলেন ক্রিসমাস ইভে৷ তিনি জাপানবিরোধী গেরিলা ও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন৷ সেদেশে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিম জং উনের ঠাকুমা৷ শুধু তাই নয়, কিম জং সুক ছিলেন উত্তর কোরিয়ার প্রথম শাসক কিম ইল সাং এর স্ত্রী এবং প্রাক্তন নেতা কিং জং ইলের মা৷ ১৯৪৯ সালে মৃত্যু হয় উত্তর কোরিয়ার তাঁর৷ তাই সেদেশের বাসিন্দারা ক্রিসমাসের অনুষ্ঠানে যাওয়ার বদলে কিং জং সুকের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন৷
তবে অবশ্য এর আগেও খ্রিষ্টান ধর্ম সমন্ধীয় অনেক কিছুতেই তীব্র ঘৃণা প্রদর্শনের উদাহরণ রয়েছে৷ প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া সীমান্তে ক্রিসমাস গাছ লাগানোয় তিনি শুধু সেগুলি উপরে ফেলার ব্যবস্থা করেই খান্ত হননি, যুদ্ধের হুমকিও দিয়েছিলেন৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর