Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কিমের নয়া ফতোয়ায় বাতিল ক্রিসমাস, স্মরণ করতে হবে তাঁর ঠাকুরমাকে

সীমান্তে ক্রিসমাস গাছ লাগানোয় তিনি সেগুলি উপরে ফেলার ব্যবস্থা করেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৬, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৬, ২০:১৯

options
link
কিমের নয়া ফতোয়ায় বাতিল ক্রিসমাস, স্মরণ করতে হবে তাঁর ঠাকুরমাকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেদেশে তিনিই সর্বেসর্বা৷ তিনিই ইশ্বর৷ তিনিই যিশু৷ তবে কিনা সারা বছর যে ক্রিসমাসের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা সেই অনুষ্ঠানই বাতিল করতে হবে ? হ্যাঁ করতে হবে বইকি৷ কোনও প্রশ্ন তোলা যাবে না৷ না, মানে উত্তর কোরিয়া বাসিন্দারা তো প্রশ্ন তোলার কথা ভাবতেই পারেন না৷ কারণ তাঁদের শাসক কিম জং উনের নির্দেশ বলে কথা৷ এবছরের জন্য দেশবাসীকে যিশুকে ভুলে তাঁর মৃত ঠাকুমার স্মরণ করতে বলেছেন কিম জং উন৷

প্রসঙ্গত, কিম জং উনের ঠাকুমা কিম জং সুক জন্মেছিলেন ক্রিসমাস ইভে৷ তিনি জাপানবিরোধী গেরিলা ও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন৷ সেদেশে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিম জং উনের  ঠাকুমা৷ শুধু তাই নয়, কিম জং সুক ছিলেন উত্তর কোরিয়ার প্রথম শাসক কিম ইল সাং এর স্ত্রী এবং প্রাক্তন নেতা কিং জং ইলের মা৷ ১৯৪৯ সালে মৃত্যু হয় উত্তর কোরিয়ার তাঁর৷ তাই সেদেশের বাসিন্দারা ক্রিসমাসের অনুষ্ঠানে যাওয়ার বদলে কিং জং সুকের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন৷

Advertisement

তবে অবশ্য এর আগেও খ্রিষ্টান ধর্ম সমন্ধীয় অনেক কিছুতেই তীব্র ঘৃণা প্রদর্শনের উদাহরণ রয়েছে৷ প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া সীমান্তে ক্রিসমাস গাছ লাগানোয় তিনি শুধু সেগুলি উপরে ফেলার ব্যবস্থা করেই খান্ত হননি, যুদ্ধের হুমকিও দিয়েছিলেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.