সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি চান পুরুষরা বিছানায় লম্বা ইনিংস খেলুক৷ মানসিকভাবে আরও চাঙ্গা হোক৷ শরীরের নির্লিপ্ততা কেটে যাক৷ এই জন্যই বিজ্ঞানীদের যৌনতার ইচ্ছা বাড়ানোর ওষুধ তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন৷
তাঁর কড়া নির্দেশ, বিশেষ এক সামুদ্রিক প্রাণীর নির্যাস থেকে এই ওষুধ তৈরি করুক বিজ্ঞানীরা৷ যাতে লিঙ্গের পরিধি তো বৃদ্ধি তো পাবেই, বিছানায় আরও বেশি সময় ধরে যৌনক্রিয়ায় সামিল হতে পারবেন পুরুষরা৷ সেই সঙ্গে এতে যেন মানসিক অবসাদ ও শারীরিক নির্লিপ্ততাও দূর হয়৷
ইতিমধ্যেই সাপের খোলস থেকে এক বিশেষ ধরণের ওষুধ তৈরি করেছেন কিমের বিজ্ঞানীরা৷ যার দ্বারা মধ্যবয়সী ব্যক্তিদের চর্মরোগ ও যক্ষা নিরাময় হয়৷ অ্যালকোহলে মাশরুম ডুবিয়ে রেখে আরও এক বিশেষ প্রকারের টনিক তৈরি করা হয়েছে৷ যা মিলনের সময় শরীরকে আরও চাঙ্গা করবে এবং মনকেও উৎফুল্ল রাখবে৷
সর্বশেষ খবর
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট