সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্টের চেয়ারে বসেই আমেরিকার অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরাক, ইরান, ইয়েমেন-সহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার কুয়েতেও নয়া অভিবাসন নীতি মেনে পাঁচ রাষ্ট্রের নাগরিকদের উপর জারি করা হল নিষেধাজ্ঞা। সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান এবং আফগানিস্থানের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করল কুয়েত।
এর আগে ২০১১ সালে সিরিয়ার নাগরিকদের সেদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। দেশে যে কোনও ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল সেদেশের প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর কুয়েতই প্রথম দেশ যারা সিরিয়ার রিফিউজিদের নিজেদের দেশে প্রবেশ করা থেকে বঞ্চিত করল।
(ভারতকে খুশি করতেই গৃহবন্দি হাফিজ, জঙ্গিদের নিশানায় মোদি-ট্রাম্প)
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের