লস্কর-এ-তইবার প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, ভারতে একাধিক জঙ্গি হামলার অন্যতম মূলচক্রী আমির হামজার (Amir Hamza) উপর হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। লাহোরের রাস্তায় সংবাদমাধ্যমের অফিসের সামনে হামজার উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
এই নিয়ে গত এক বছরে দ্বিতীয়বার হামলা হল মোস্ট ওয়ান্টেড জঙ্গির উপরে। গত বছর মে মাসে নিজের বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ হামলা চালায় হামজার উপরে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় পাক সরকারের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছিল কুখ্যাত জঙ্গির। যদিও এই বিষয়ে প্রকাশ্যে নীরব ছিল প্রশাসন। এর পরেও লস্কর প্রতিষ্ঠাতার উপর নতুন করে প্রাণঘাতী হামলা হল। এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কে বা কারা এই হামলা চালাল।
প্রসঙ্গত, হাফিজ সইদের সঙ্গে মিলে লস্কর-এ-তইবা প্রতিষ্ঠা করে আমির হামজা। দুনিয়াজুড়ে একাধিক নাশকতায় নাম জড়িয়েছে তার। ভারতে জঙ্গি হামলাতেও তার সংযোগ পাওয়া যায়। হামজা ‘আফগান মুজাহিদিন’ নামেও পরিচিত। জঙ্গি গোষ্ঠীর তাত্ত্বিক নেতা বলা হয় তাকে। জ্বালাময়ী ভাষণ এবং আলোড়ন সৃষ্টিকারী লেখালেখির জন্য পরিচিত। লস্করের মুখপাত্রের নিয়মিত লেখক হামজা। একাধিক বই রয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্য ২০০২ সালে প্রকাশিত ‘কাফিলা দাওয়াত অউর শাহদত’। উল্লেখ্য, ভারতের পাশাপাশি আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে লস্কর জঙ্গি আমির হামজা।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?