Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে অষ্টাদশ শতাব্দীর পুরুষাঙ্গ

দেখে নিন ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৭, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৭, ১৪:৩৩

options
link
এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে অষ্টাদশ শতাব্দীর পুরুষাঙ্গ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাদুঘর মানেই পুরনো, প্রাচীন জিনিসের সংরক্ষণস্থল। একবার ভিতরে ঢুকলেই মনে হবে আধুনিক সময় থেকে প্রাচীন কোনও সময়ে চলে আসলাম। গোটা বিশ্বে সাধারণ জাদুঘরের পাশাপাশি বহু বিচিত্র জিনিস সংরক্ষণের জন্যও জাদুঘর থাকে। ঠিক যেমন আইসল্যান্ডের ফ্যালোলজিক্যাল মিউজিয়াম। যেখানে বহু শতাব্দী পুরনো পুরুষাঙ্গও সংরক্ষণ করে রাখা রয়েছে। সেরকমই আর একটি জাদুঘর হল পূর্ব লন্ডনের দ্য ভিক্টর ওয়াইন্ড মিউজিয়াম অফ কিউরিওসিটিস, ফাইন আর্টস অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি। সম্প্রতি ওই জাদুঘর কর্তৃপক্ষের সংরক্ষণে এমন একটি নিদর্শন এসেছে, যার জেরে ইতিমধ্যে খবরের শিরোনামে সেটি। উল্লেখযোগ্যভাবে, সেটি এক মৃত মানুষের পুরুষাঙ্গ। যাঁকে অষ্টাদশ শতকে ফাঁসি দেওয়া হয়েছিল।

[রাজ্যপাল ফোনে হুমকি দিয়েছেন, বিস্ফোরক মুখ্যমন্ত্রী]

জানা গিয়েছে, অষ্টাদশ শতাব্দীতে কোনও অপরাধের কারণে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়ার পরেই দেখা যায় তাঁর পুরুষাঙ্গটি ‘ইরেক্টেড’ (যৌনমিলনের সময় যা হয়ে থাকে) হয়ে আছে। সেটিই নিজেদের সংরক্ষণে রাখল এই জাদুঘরটি। খবরটি প্রকাশ্যে আসার পরেই উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় করেছেন। এর মধ্যেই অবশ্য অনেকে প্রশ্ন করেছেন, একজন মারা গেলেও কীভাবে তাঁর পুরুষাঙ্গ ‘ইরেক্টেড’ হতে পারে? বিশেষজ্ঞদের মতে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলে একজন মানুষের মস্তিষ্কে অক্সিজেন পৌঁছনো বন্ধ হয়ে যায়। সেকারণেই এমনটা হয়ে থাকে। এছাড়া কোনও মানুষের মৃ্ত্যর পর তাঁর ‘ডেথ ইরেকশন’ও হতে পারে। সেক্ষেত্রে গলায় ফাঁস লাগলে ‘সেরেবেলম’-এ চাপ পড়ে। তখনই এই জিনিসটি ঘটতে দেখা যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

pen

[জানেন, কীভাবে কল্পনা চাওলার স্মৃতি উসকে দিলেন এই তরুণী?]

ওই জাদুঘরের কেয়ারটেকার জানিয়েছেন, অনেক সময় ‘অ্যাসফিক্সিয়েশন’-এর কারণে এরকম ঘটনা ঘটে থাকে। তিনি আরও জানান, বেশ কিছু লোকসংস্কৃতিতে মানবদেহের এরকম সংরক্ষিত অঙ্গ-প্রত্যঙ্গে নাকি বিশেষ ক্ষমতাও রয়েছে।

[ক্রিকেটার হয়ে ওঠার কৃতিত্ব ঝুলনকেই দিচ্ছেন এই পাক তারকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.