সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাদুঘর মানেই পুরনো, প্রাচীন জিনিসের সংরক্ষণস্থল। একবার ভিতরে ঢুকলেই মনে হবে আধুনিক সময় থেকে প্রাচীন কোনও সময়ে চলে আসলাম। গোটা বিশ্বে সাধারণ জাদুঘরের পাশাপাশি বহু বিচিত্র জিনিস সংরক্ষণের জন্যও জাদুঘর থাকে। ঠিক যেমন আইসল্যান্ডের ফ্যালোলজিক্যাল মিউজিয়াম। যেখানে বহু শতাব্দী পুরনো পুরুষাঙ্গও সংরক্ষণ করে রাখা রয়েছে। সেরকমই আর একটি জাদুঘর হল পূর্ব লন্ডনের দ্য ভিক্টর ওয়াইন্ড মিউজিয়াম অফ কিউরিওসিটিস, ফাইন আর্টস অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি। সম্প্রতি ওই জাদুঘর কর্তৃপক্ষের সংরক্ষণে এমন একটি নিদর্শন এসেছে, যার জেরে ইতিমধ্যে খবরের শিরোনামে সেটি। উল্লেখযোগ্যভাবে, সেটি এক মৃত মানুষের পুরুষাঙ্গ। যাঁকে অষ্টাদশ শতকে ফাঁসি দেওয়া হয়েছিল।
[রাজ্যপাল ফোনে হুমকি দিয়েছেন, বিস্ফোরক মুখ্যমন্ত্রী]
জানা গিয়েছে, অষ্টাদশ শতাব্দীতে কোনও অপরাধের কারণে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়ার পরেই দেখা যায় তাঁর পুরুষাঙ্গটি ‘ইরেক্টেড’ (যৌনমিলনের সময় যা হয়ে থাকে) হয়ে আছে। সেটিই নিজেদের সংরক্ষণে রাখল এই জাদুঘরটি। খবরটি প্রকাশ্যে আসার পরেই উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় করেছেন। এর মধ্যেই অবশ্য অনেকে প্রশ্ন করেছেন, একজন মারা গেলেও কীভাবে তাঁর পুরুষাঙ্গ ‘ইরেক্টেড’ হতে পারে? বিশেষজ্ঞদের মতে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলে একজন মানুষের মস্তিষ্কে অক্সিজেন পৌঁছনো বন্ধ হয়ে যায়। সেকারণেই এমনটা হয়ে থাকে। এছাড়া কোনও মানুষের মৃ্ত্যর পর তাঁর ‘ডেথ ইরেকশন’ও হতে পারে। সেক্ষেত্রে গলায় ফাঁস লাগলে ‘সেরেবেলম’-এ চাপ পড়ে। তখনই এই জিনিসটি ঘটতে দেখা যায়।

[জানেন, কীভাবে কল্পনা চাওলার স্মৃতি উসকে দিলেন এই তরুণী?]
ওই জাদুঘরের কেয়ারটেকার জানিয়েছেন, অনেক সময় ‘অ্যাসফিক্সিয়েশন’-এর কারণে এরকম ঘটনা ঘটে থাকে। তিনি আরও জানান, বেশ কিছু লোকসংস্কৃতিতে মানবদেহের এরকম সংরক্ষিত অঙ্গ-প্রত্যঙ্গে নাকি বিশেষ ক্ষমতাও রয়েছে।
[ক্রিকেটার হয়ে ওঠার কৃতিত্ব ঝুলনকেই দিচ্ছেন এই পাক তারকা]
সর্বশেষ খবর
-
তৃণমূলের আসল দাবিকার কে? মমতা ও ঋতব্রতদের চিঠি কমিশনের, সোমবারের মধ্যেই জবাব তলব
-
স্বামীকে হত্যার মহড়ার স্থানে পুলিশের সঙ্গে সিয়া! রাজি লাই ডিটেক্টর টেস্টে বসতেও
-
ছোট বোনের পর এবার বিয়ের পিঁড়িতে কৃতী শ্যানন? ফাঁস করলেন ভগ্নিপতি
-
মধ্যমগ্রাম স্টেশনে আপাতত বন্ধ বুলডোজার অ্যাকশন! ডিভিশন বেঞ্চেও বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ
-
‘কাশ্মীরিদের হাতে বন্দুক দিয়ে আমাদের জঙ্গি বলছে’, পাকিস্তানের মুখোশ খুলে দিলেন পিওকে নেতা