সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনরাত চোখে চোখ, হাতে হাতে৷ এক মুহূর্ত কাছছাড়া হওয়ার জো নেই৷ তাহলেই মন আমার কেমন কেমন করে…! প্রেমের পূর্বরাগের এমন গাঢ় অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেও প্রিয়তমাকে আপন করার উপায় নেই৷ কারণ তার মন নেই৷ আছে শুধু কিছু সার্কিট, চিপ আর সফটওয়্যার৷ আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন সঙ্গী হিসাবে যতই স্মার্ট, সপ্রতিভ হোক না কেন আদতে তো ফোন৷ তাই তার সঙ্গে প্রেম পরিণতিহীন৷
যদিও স্মার্টফোন প্রেমের এই বাধা সম্প্রতি ভেঙে দিয়েছেন এক মার্কিন তরুণ৷ রীতিমতো ধূমধাম করে রীতি রেওয়াজ মেনে নিজের স্মার্টফোনকে বিয়ে করেছেন তিনি৷ লাস ভেগাসের গির্জায় আয়োজিত সেই বিবাহ অনুষ্ঠানে কোনও কমতি ছিল না৷ রীতি মেনে টাক্সেডো পরে বিয়ের আসরে এসেছিলেন বর অ্যারন শারভেন্যাক৷ কনেকে পরনো হয়েছিল ডিজাইনার প্রোটেকটিভ কভার৷

দেখে নিন বিয়ের ভিডিওটি :
সর্বশেষ খবর
-
কিডনি পাচারচক্রের জাল বাংলাদেশেও! মিলল রেটচার্ট, এসটিএফ অভিযানে ধৃত অনুপ্রবেশকারী রাসেল
-
বিহারিদের নিয়ে মশকরা সময় রায়নার, মনোজ বললেন, ‘ভাবাবেগে আঘাত দিয়ে রসিকতা নয়’
-
ঝুলনের পর ফের জাতীয় মঞ্চে নদিয়ার বঙ্গতনয়া, ভারতীয় ‘এ’ স্কোয়াডে কৃষ্ণনগরের সুজাতা
-
‘অন্যের জন্য খাটব না’, গুগলের মোটা অঙ্কের চাকরি ছেড়ে কৃষিকাজে মুনাফা তুলছেন পাঞ্জাবের ইঞ্জিনিয়ার
-
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! ধৃত অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে ‘চোর’ স্লোগান

