Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

এমন বাবাও হয়! নিজের মেয়েকেই ধর্ষণ টানা ২০ বছর ধরে

ছিঃ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৫:২১

options
link
এমন বাবাও হয়! নিজের মেয়েকেই ধর্ষণ টানা ২০ বছর ধরে zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটাও যে হতে পারে, প্রথমে পুলিশও বিশ্বাস করতে পারেনি। নিজের মেয়েকেই প্রায় ২০ বছর ধরে ধর্ষণ করে গিয়েছে ৫৬ বছরের ব্যক্তি। আট সন্তানও রয়েছে তার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায়।

[প্রাক্তন অধ্যাপিকার রহস্যমৃত্যু, দুর্লভ বস্তু হাতাতেই কি খুন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযুক্তের নাম ডোমিঙ্গো বুলাসিও। নিরপত্তার কারণে গোপন রাখা হয়েছে তার মেয়ের নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই দশক আগে মেয়েটির মা তাঁকে ও ডোমিঙ্গোকে ছেড়ে চলে যায়। এরপর থেকেই বাবার যৌন লালসার শিকার হতে থাকে মেয়েটি। একের পর এক আট সন্তানের জন্ম হয়। বাকি সাত জনকে স্থানীয় বোর্ডিং স্কুলে রাখা হয়। তবে সম্প্রতি কনিষ্ঠ সন্তানের শরীর খারাপ হওয়ায় তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধ্য হয় ডোমিঙ্গো। সেখানে কোনওভাবে ডাক্তারের কাছে কিছু সময় একান্তে পেয়ে যান মেয়েটি। বাবার কুকীর্তির সমস্ত কথা সেখানেই ফাঁস করে দেয়।

[যোনি থেকে রক্তক্ষরণে কীভাবে তরুণীর মৃত্যু, চেতলার ঘটনায় ধন্দে ডাক্তাররাও]

ডাক্তারের মাধ্যমেই খবর পায় পুলিশ। কুকীর্তি যে ফাঁস হয়ে গিয়েছে এ খবর ডমিঙ্গোর কানেও পোঁছায়। শুনেই পালিয়ে যায় সে। বেশ কয়েকদিন আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে থাকে। কিন্তু পুলিশ তাঁর খোঁজ পেয়েই যায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। তোলা হয় আদালতে। শিশুর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয় আদালত। শিশুটি যে ডমিঙ্গোরই তা প্রমাণও হয়ে যায় পরীক্ষায়। খুব শিগগিরিই ফের এই মামলার শুনানি হতে চলেছে। ‘বাবা’র কড়া শাস্তির আবেদন জানিয়েছেন ধর্ষিতা তরুণী। পুলিশের পক্ষ থেকেও একই আরজি জানানো হয়েছে।

[প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকতেই খুন বর্তমানকে, চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্বামীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.