সুকুমার সরকার, ঢাকা : গুলশন-হামলার ঘটনায় আরও এক নব্য জেএমবি নেতাকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম ইউনিট। ধৃতের নাম মিজানুর রহমান (৪০) ওরফে বড় মিজান। গুলশন হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহে নাম জড়ায় মিজানুরের।
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ঢাকার বনানী এলাকায় একটি বাস থেকে গ্রেপ্তার করা হয় মিজানুরকে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে AK-22 রাইফেল, ডেটোনেটর, হ্যান্ড গ্রেনেড, গুলি বাংলাদেশে সরবরাহ করত মিজানুর।
অস্কারের ব্যাকস্টেজে ‘মাতাল’ প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও
গুলশন হামলার আগে একটি আমের ট্রাকে এইসব অস্ত্র তানভির কাদরির বাড়িতে রেখে আসে সে। হামলার সময় এই অস্ত্রই ব্যবহার করা হয়। গত ২ নভেম্বর মিজানুরের ছোটভাই-সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই উঠে আসে মিজানুরের নাম। বুধবার তাকে আদালতে তোলা হয়েছে।
ফাঁস ‘আনারকলি অব আরা’র যৌন দৃশ্য, ভাইরাল ভিডিও
সর্বশেষ খবর
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর
-
কলকাতা বন্দরে দেশবিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের! গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার
-
পুরনো ফোন বিক্রি করলে তথ্য বেহাত হবে না তো? এই সহজ পদ্ধতিতে থাকুন নিরাপদ
-
পরিবহণ বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা