সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যানসার৷ চিকিৎসকরা কার্যত জবাব দিয়ে দিয়েছেন৷ এই অবস্থাতেও এভারেস্ট অভিযানে গিয়েছিলেন ব্রিটেনের ইয়ান টুথিল৷ লক্ষ্য ছিল ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করা একটি স্বেচ্ছাসেবি সংগঠনকে সাহায্য করা৷ সফল হয়েছেন তিনি৷ বিশ্বের প্রথম ক্যানসার আক্রান্ত হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখলেন ইয়ান টুথিল৷
আদি বাড়ি শেফিল্ডে৷ তবে এখন লন্ডনে থাকেন ইয়ান টুথিল৷ ২০১৬ সালে তাঁর পেটে ক্যানসার ধরে পড়ে৷ প্রায় এক বছর ধরে চলে চিকিৎসা৷ ২০১৬ সালে জানা যায় ক্যানসার সেরে গিয়েছে৷ কিন্তু পরে জানা যায়, ফের ফিরে এসেছে মারণ রোগ৷ পরিস্থিতি এতটাই গুরুতর, যে চিকিৎসকরা কার্যত জবাব দিয়ে দেন৷ আর কতদিন বাঁচবেন, তা জানেন না ইয়ান টুথিল৷ কিন্তু তা বলে থেমে থাকতে চাননি তিনি৷ নিজের লক্ষ্য নিজেই ঠিক করে নেন৷ সিদ্ধান্ত নেন, ক্যানসার চিকিৎসা সাহায্যকারী একটি স্বেচ্ছাসেবি সংগঠনকে সাহায্য করতে এভারেস্ট অভিযান যাবেন৷ তাও আবার সাউথ কল দিয়ে নয়, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার জন্য নর্থ কলের অপেক্ষাকৃত কঠিন পথই বেছে নেন ইয়ান টুথিল৷
গত ১৬ মে নর্থ কলের শীর্ষে পৌঁছে যান তিনি৷ আর এভারেস্টে পা রাখেন ৫ জুন৷ শেফিল্ড ইউনাইটেড ক্লাবের সমর্থন ইয়ান৷ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে নিজের প্রিয় দলের পতাকাও পুঁতে দিয়েছেন তিনি৷ ইয়ানের এই অনন্য কীর্তির সাক্ষী ছিলেন তাঁর ব্যক্তিগত প্রশিক্ষক৷ তিনি জানিয়েছেন, ক্যানসার চিকিৎসায় সাহায্যকারী স্বেচ্ছাসেবি সংগঠনের জন্য ২৯,১০০ পাউন্ড অর্থ সংগ্রহ করতে চেয়েছিলেন ইয়ান টুথিল৷ তাঁর থেকে অনেক বেশি অর্থ সংগ্রহ করেছেন তিনি৷ তাঁর সংগৃহীত অর্থের পরিমাণ ৩১,৫০০ পাউন্ড৷
Nothing to see here, just some cancer dude @swfc fan on the summit of Everest with an @SUFC_tweets flag #Sheffield https://t.co/yfIVg4G2Sh pic.twitter.com/wXMRWcTpTt
— Ian Toothill (Toots) (@IanToothill) June 5, 2017
সর্বশেষ খবর
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি