সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দুদিনের বাংলাদেশ সফরের জন্য ঢাকায় পৌঁছলেন মনোহর পারিক্কর৷ এই প্রথমবার এদেশের কোনও প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে গেলেন৷ পারিক্করের সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের মধ্যে একাধিক বিষয়ে আলোচনার কথা রয়েছে৷
সূত্রের খবর, আন্তর্জাতিক জলসীমানায় ভারত-বাংলাদেশের যৌথভাবে নজদারি চালানোর বিষয়ে কথা হতে পারে৷ এতে কিছুটা হলেও পাকিস্তানকে ভারত চাপে রাখতে পারবে মনে করছেন বিশেষজ্ঞরা৷ পাশাপাশি, এবার থেকে ভারত বাংলাদেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন সেনা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে বলেও জানা গিয়েছে৷ এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের মধ্যে আরও বেশকিছু দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷
প্রতিরক্ষামন্ত্রী এই দুদিনের বাংলাদেশ সফরে তাঁর সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের৷ পারিক্করের কথা হতে পারে হাসিনার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও৷ বৃহস্পতিবার, বাংলাদেশের সেনা অ্যাকাডেমিতেও পরিদর্শনের কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর৷ আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনারও ভারত সফরে আসার কথা রয়েছে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১