সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত রাস্তায় নিয়ম ভেঙেছেন। ট্রাফিক পুলিশ আপনাকে ধরে ফেলল। এদিকে আপনার কাছে লাইসেন্সও নেই। এই অবস্থায় অনেকেই পুলিশের সঙ্গে তর্কে জড়ান। কেউ কেউ ভাল মানুষের মতো জরিমানা দেন, আর পিছনে গিয়ে পুলিশের বাপ-বাপান্ত করেন। চিনের হায়নান প্রদেশের লিন নামের এক ব্যক্তি অন্যরকম ভেবেছিলেন। ফাইন এড়াতে স্কুটার থেকে নেমে উদ্ভটভাবে নাচতে থাকেন। যা দেখে পুলিশ ডিউটি ভুলে বিনোদনে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে বেআইনি চালক একেবারে পগারপার।
[বিক্রি হয়ে গেল চাঁদের মাটি সমেত ব্যাগ, নিলামে কত দাম উঠল জানেন?]
চিনের হায়নান প্রদেশের রাস্তায় তখন তুমুল ব্যস্ততা। এর মধ্যে শিকার জালে তোলে ট্রাফিক পুলিশ। লাইসেন্স না থাকায় এক স্কুটার আরোহীকে পাকড়াও করেন কর্তব্যরত কর্মীরা। এরপরই আসল নাটক। প্রথমে স্কুটার থেকে নামতেই চাইছিলেন না লিন নামের ওই আরোহী। একপ্রস্থ ধানাই-পানাইয়ের পর স্কুটারে বসেই আচমকা হাত-পা ছুড়তে থাকেন লিন। ক্রসিংয়ের ওপর লিনের এই কাণ্ডে কার্যত ভ্যাবাচ্যাকা খেয়ে যান ট্রাফিক সার্জেন্টরা। পুলিশকর্মীদের এই কিংকর্তব্যবিমূঢ় অবস্থার সুযোগে ফিন এক কর্মীর দিকে তেড়ে যান। আরও একজন ট্রাফিক সার্জেন্টের কোমরে সজোরে লাথি মারেন। এরপর অবশ্য সম্বিত ফিরে পান পুলিশকর্মীরা। তিনজন মিলে ফিনকে কার্যত চেপে ধরেন। কিন্তু সেখানেও অঘটন। নাচতে নাচতে তিনজনের কবজা থেকে ফিন বেরিয়ে পড়ে। এরপর কার্যত হাল ছেড়ে দেন পুলিশকর্মীরা। ক্রসিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় উদ্বাহু নৃত্য চলতে থাকে ৪৯ বছরের লিনের। যা পথচলতিদের কৌতুহলের কারণ হয়ে ওঠে। কখনও ক্যারাটে আইকন ব্রুস লির মেজাজেও নাচতে থাকেন লাইসেন্সহীন ওই চালক। নাচের তালে আস্তে আস্তে পালিয়ে যান ফিন।
[শৌচালয়ের প্যানে মাথা তুলে দাঁড়াল আস্ত পাইথন, তারপর…]
দক্ষিণ চিনের হায়নান প্রদেশের এই ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। নাচের ছন্দে পুলিশকে প্রাথমিকভাবে ঘোল খাওয়াতে পারলেও ওই চিনা নাগরিকের অবশ্য শেষরক্ষা হয়নি। এক দিন পরে তাঁকে পুলিশ হাত-কড়া পরায়। তবে নাচের তালে ফিনের এই পলায়ন নেটদুনিয়ায় এখন আলোচনার বিষয়।
সর্বশেষ খবর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা