সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একইদিনে টেক্সাসের পুনরাবৃত্তি ওহাইয়োতে৷ এবার সেখানকার একটি বার টার্গেট করে হামলা চালাল এক আততায়ী৷ শনিবার রাতে বারটিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে৷ সূত্রের খবর, গুলিবিদ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের৷ আহতের সংখ্যা ষোলরও বেশি৷ ইতিমধ্যে পুলিশের পালটা গুলিতে খতম আততায়ীও৷
[ আরও পড়ুন: টেক্সাসে ওয়ালমার্টের শপিং মলে বন্দুকবাজের হানা, মৃত অন্তত ২০ ]
জানা গিয়েছে, শনিবার গভীর রাত ১টা ২২ মিনিট নাগাদ ওহাইয়োর ওরেগন প্রদেশের ইস্ট ফিফথ স্ট্রিটের বারটিতে ঢোকে ওই আততায়ী৷ পরক্ষণেই বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে৷ টার্গেট করা হয় বারে উপস্থিত নিরীহ সাধারণ মানুষকে৷ গুলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে৷ পিছনের দরজা দিয়ে বার থেকে বাইরে এসে প্রাণে বাঁচার চেষ্টা করেন বাকিরা৷ সূত্রের খবর, এই সময় পদপিষ্ট হয়ে জখম হন কয়েকজন৷ ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান৷ জখম ১৬-র বেশি৷ তাঁদের প্রত্যেককেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
[ আরও পড়ুন: ব্রিটিশ অহং দুরমুশ করে মিস ইংল্যান্ড বঙ্গতনয়া, মুকুট উঠল ভাষা মুখোপাধ্যায়ের মাথায় ]
পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা৷ এবং তাঁদের লক্ষ্য করেও গুলিতে চালাতে থাকে আততায়ী৷ পালটা জবাব দেওয়া হয়৷ তবে বেশিক্ষণ সেই লড়াই স্থায়ী হয়নি৷ শেষে পুলিশের গুলিতে খতম হয় ওই বন্দুকবাজ৷ হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা৷
এর আগে শনিবার সকালেই টেক্সাসের ওয়ালমার্টের একটি শপিং মলে হামলা চালায় এক বন্দুকবাজ৷ ঘটনায় মৃত্যু হয় ২০ জনের৷ জখম অনেক৷ পুলিশ জানান, কৃষ্ণাঙ্গ বিদ্বেষ থেকেই হামলা চালিয়েছিল আততায়ী৷ ওহাইয়োর হামলার ক্ষেত্রেও তেমন কিছু হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা৷
BREAKING: Police in Dayton, Ohio, say 9 people have been killed and at least 16 injured in early Sunday shooting; shooter deceased.
— The Associated Press (@AP) August 4, 2019
Multiple casualties, according to initial reports of #massshooting that broke out in the middle of the night on Sunday in Ohio, just hours after a gunman in Texas killed twenty and injured dozens more. The man was reportedly armed with a rifle according to several witnesses. pic.twitter.com/uH6mt7ne8r
— -🇦🇺🇺🇸🇦🇺- (@Frolencewalters) August 4, 2019
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর