সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাসমান দ্বীপ৷ এতে আর নতুন কী? নতুন আছে বৈকি৷ এ দ্বীপ যেমন তেমন তৈরি নয়৷ মানুষের তৈরি আশ্বর্য দ্বীপ যা তৈরি দেড় লক্ষ পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে৷ শখের এই দ্বীপ তৈরি করেছেন ষাটোর্ধ এক মেক্সিকান৷ নাম রিচার্ট সোয়া৷
সাত বছর ধরে নিজের এই স্বপ্নের দ্বীপটি তৈরি করেছেন রিচার্ট৷ শুধু তাই নয় এর উপরেই তৈরি করেছেন নিজের দ্বিতল প্রাসাদ৷ কী নেই তাতে? ইন্টারনেট কানেকশন, বৃষ্টির জল ধরে রাখার সরঞ্জাম, বিদ্যুতের জন্য সোলার প্যানেল, ওয়াশিং মেশিন, এমনকি স্নানের জন্য জাকুজিও৷
ছোটবেলা থেকে দেখা স্বপ্নের এই প্রাসাদে অবশ্য একা থাকেন না রিচার্ট৷ সঙ্গে থাকেন প্রেমিকা ও এক পোষ্য৷ রোজগার করতে বাইরেও যেতে হয় না তাঁকে৷ কারণ প্লাস্টিকের এই ভাসমান দ্বীপ দেখতে মেক্সিকোর ইসলা মুখেরেস বে-তে সারা বছরই ভিড় লেগে থাকে পর্যটকদের৷ তাঁদের ডোনেশনে দিন ভালই কেটে যায় রিচার্টের৷ তাই নিজের দ্বীপের নাম দিয়েছেন ‘জোয়েক্সি আইল্যান্ড’৷
সর্বশেষ খবর
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল