সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন শপিং বর্তমানে নয়া ট্রেন্ডে পরিণত হয়েছে৷ শহর থেকে শহরতলী, সর্বত্রই অনলাইন শপিংয়ের রমরমা৷ স্মার্টফোনের এক ক্লিকেই বাড়ি বসে প্রয়োজনীয় সব জিনিস হাতে পাওয়ার সুবিধা উপভোগ করতে কে না চান! এখন অনলাইনে মেলে না এমন পণ্য নেই বললেই চলে৷ শাক-সব্জি থেকে বাড়ি পরিষ্কারের সরঞ্জাম, এক ক্লিকেই বাড়ির দোরগোড়ায় হাজির হয়ে যায় সবকিছু৷ তবে গোল্ড কোস্টের এক মহিলা যে পণ্য অনলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাইছেন, তা নিঃসন্দেহে বিরল৷ অনলাইনে স্তনদুগ্ধ বিক্রি করছেন তিনি! অবাক হলেও এটাই সত্যি৷
(৬ দেশের প্রবেশ নিষেধ, নয়া বিদেশনীতিতে সই ট্রাম্পের)
একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার পর ওই মহিলার স্তনদুগ্ধের পরিমাণ তুলনামূলক বেশি৷ তাই সুস্থ থাকার জন্য তিনি অতিরিক্ত স্তনদুগ্ধ বের করে দিলে তাঁর কোনও সমস্যা হবে না৷ আর সেই কারণেই স্তনদুগ্ধ নষ্ট না করে তা থেকে অর্থ উপার্জনের এমন পথ বেছে নিয়েছেন ওই মহিলা৷ অনলাইনে তিনি একটি বিজ্ঞাপনও দিয়েছেন৷ যেখানে বেশ সোজা-সাপটা ভাষায় লেখা রয়েছে, “আমি একজন সুন্দরী স্বাস্থ্যবতী মহিলা৷ তবে স্তনদুগ্ধ ছাড়া আমি অন্য কিছু অফার করি না৷ আর অবশ্যই এই দুধ সরাসরি উৎস থেকে পাওয়া যাবে না৷” -এমন বিজ্ঞাপনের পর স্বাভাবিকভাবেই অনলাইনে তাঁর স্তনদুগ্ধ কেনার হিড়িক পড়ে গিয়েছে৷
(প্রবাসে লটারি জিতে কোটিপতি ভারতীয় যুবক)
সন্তানের জন্ম দিলেও যে সব মায়েদের স্তনদুগ্ধের অভাব রয়েছে, তাঁরা তো বটেই, বডিবিল্ডাররাও অনলাইনে এর অর্ডার দিচ্ছেন৷ রমরমিয়ে চলছে ব্যবসা৷ তবে এই ব্যবসায় মহিলা একেবারেই নতুন নন৷ এর আগে মিল্ক ব্যাঙ্কে স্তনদুগ্ধ দিয়েও অর্থ উপার্জন করেছেন তিনি৷ এবার বাড়ি বসে অনলাইনেই অর্ডার নিচ্ছেন৷
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?