সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মুসলিম মহিলাকে টেনে হিঁচড়ে কিছু দূর নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় দুই কিশোর৷ তারপর খুলে নেওয়া হল তাঁর হিজাব৷ ঘটনাটি লন্ডনের৷ শনিবার চিংফোর্ডে ব্যস্ত রাস্তায় এক শপিং মলের সামনে ঘটনাটা ঘটে৷
স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ জানাচ্ছে, চিংফোর্ডের রাস্তা দিয়ে একাই হাঁটছিলেন বছর কুড়ির ওই মুসলিম যুবতী৷ সেসময় দুই কিশোরের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে৷ ধর্মবিদ্বেষের কারণেই এই ঘটনা ঘটে পুলিশের তরফে জানানো হয়েছে৷ অভিযুক্ত ওই দুই কিশোরের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে বলে জানা গিয়েছে৷ আক্রান্ত ওই যুবতীর মাথায় চোট লাগায় তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে তাঁর স্ক্যান করা হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি৷
তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর লন্ডনে এধরনের অপরাধমূলক ঘটনা প্রায় ৫৮ শতাংশ বেড়ে গিয়েছে বলে জানাচ্ছে সেখানকার তদন্তকারী আধিকারিকরা৷ যদিও লন্ডনের অ্যান্টি মুসলিম বিভিন্ন সংগঠন এই ঘটনাকে বাহাদুরির ঘটনা হিসাবেই দেখছে৷
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের