Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

ট্রাম্পের যুদ্ধ ঘোষণার জবাব, বলছে কিম প্রশাসন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৭:৫২

options
link
মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন গড়াচ্ছে আরও উত্তপ্ত হয়ে উঠছে পূর্ব এশিয়ার পরিস্থিতি। আর সেটা যে উত্তর কোরিয়াকে ঘিরেই, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে আমেরিকা-দক্ষিণ কোরিয়া-জাপান-সহ বিশ্বের বহু দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে একাধিকবার বারণ করলেও তাতে কান দেয়নি সেদেশের যুদ্ধবাজ নেতা কিম জং উন। উলটে জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় পরমাণু বোমা ফেলার হুঁশিয়ারি দেয় তাঁরা। এর মধ্যেই ফের আস্ফালন। এবার আমেরিকার সামরিক বিমানগুলিকে ধ্বংসের হুমকি দিল কিম জং উন প্রশাসন। সোমবার সেদেশের বিদেশমন্ত্রী রি ইয়ং হো এক বিবৃতিতে একথা জানিয়েছেন। টুইটারে ডোনাল্ড ট্রাম্প নাকি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাই এবার উত্তর কোরিয়ার আকাশসীমার মধ্যে না থাকলেও ধ্বংস করা হবে আমেরিকার যুদ্ধবিমানগুলি। এভাবেই ওয়াশিংটনকে বিঁধলেন তিনি।

[গোপনে রাম রহিমের সন্তানের ‘মা’ হতে চেয়েছিল হানিপ্রীত!]

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছিলেন ট্রাম্প। যেখানে তিনি বলেছিলেন, এভাবে হুমকি দিতে থাকলে উত্তর কোরিয়ার এই প্রশাসন বেশিদিন থাকবে না। আর এটাকেই যুদ্ধের হুঁশিয়ারি মনে করে সাংবাদিক সম্মেলনে বিবৃতি দিলেন রি। বলেন, ‘গোটা বিশ্বের জানা উচিত আমেরিকায় প্রথমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যেহেতু আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তাঁরা করেই ফেলেছে, আর তাই পালটা জবাব দেওয়ার অধিকার আমাদের রয়েছে। সেই সঙ্গে আমাদের আকাশসীমায় না থাকলেও মার্কিন বোমারু বিমানগুলিকে ধ্বংস করার অধিকার আমাদের রয়েছে।’ সেই সঙ্গেই তিনি বলেন, ভবিষ্যতেই জানা যাবে কোন প্রশাসন থাকবে আর কে থাকবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রাষ্ট্রসংঘে ছবি বিতর্কে দেশের নাগরিকদের একাংশের তোপে পাক প্রতিনিধি]

এদিকে, মার্কিন প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ওয়াশিংটন কখনই পিয়ংইয়ং-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। পাশাপাশি কিম প্রশাসনের দাবিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন তিনি। সেই সঙ্গে বোমারু বিমান ধ্বংসের প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক জলসীমার মধ্যে অন্যদেশের বিমানকে ধ্বংস করাটা কখনই যুক্তিযুক্ত নয়।’ এর আগে শেষবার ১৯৬৯ সালে নিক্সন প্রশাসনের আমলে কোনও মার্কিন বিমান গুলি করে নামিয়েছিল উত্তর কোরিয়া। মেরে ফেলেছিল গুপ্তচর বিমানের ৩১ জন সদস্যকে। কিমের ইটের বদলে এবার ট্রাম্প কী পাটকেল দেন তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।

[ইন্ধিরা গান্ধীর মতোই শেখ হাসিনাকে হত্যার ছক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.