Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Narendra Modi

কাশ্মীর থেকে শিক্ষানীতি! বিদেশ থেকে ভিডিওবার্তায় শ্যামাপ্রসাদের ‘শ্রেষ্ঠ ভারতে’র ছবি আঁকলেন মোদি

আজ, সোমবারই ত্রিদেশীয় সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তাঁর গন্তব্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বিদেশ সফর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাহস এবং দূরদর্শিতাকে কুর্নিশ জানিয়ে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ০০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ০০:০১

options
link
কাশ্মীর থেকে শিক্ষানীতি! বিদেশ থেকে ভিডিওবার্তায় শ্যামাপ্রসাদের ‘শ্রেষ্ঠ ভারতে’র ছবি আঁকলেন মোদি zoom
Advertisement

জগৎ সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে! এক ভার‍ত, অখণ্ড ভারত, শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান হতে পারে না, হুঙ্কার দিয়েছিলেন ‘ভারত কেশরী’। সদ্য স্বাধীন ভারতের অখণ্ডতা বজায় রাখতে প্রাণ দিয়েছিলেন কাশ্মীরে। সেই ইতিহাস মনে করিয়ে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ থেকে ভিডিওবার্তায় স্ফটিকস্বচ্ছ অথচ দৃঢ় ভাষায় প্রধানমন্ত্রী বললেন, শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্ন শ্যামাপ্রসাদ দেখেছিলেন, আজ আমাদের কাঁধে তা পূরণ করার দায়িত্ব। পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি থেকে জাতীয়তাবাদের যে তুফান গোটা বাংলাকে পাকিস্তান হতে দেয়নি, সেই বিস্মিত অধ্যায়কে আজ সবার সামনে তুলে ধরতে হবে।

আজ, সোমবারই ত্রিদেশীয় সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তাঁর গন্তব্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বিদেশ সফর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাহস এবং দূরদর্শিতাকে কুর্নিশ জানিয়ে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলার এই কৃতী সন্তানকে আজ গোটা দেশ স্মরণ করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা আদর্শ কীভাবে আজ দেশকে পথ দেখাচ্ছে তাও এদিন তুলে ধরেন মোদি। পাশাপাশি বাংলাকে কীভাবে ভারত থেকে আলাদা করার চক্রান্ত করা হয়েছিল তাও ওই ভিডিওবার্তায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ”উনি জনমত তৈরি করেন, আন্দোলন করেন। তাঁর জন্যই আজ বাংলা ভারতের সঙ্গে।” এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সরকারকেও আক্রমণ শানান মোদি। তিনি বলেন, ”যে সময় জনসংঘ তৈরি হয়, সেই সময় সর্বত্র কংগ্রেস ছিল। আলাদা বিচারধারার কোনও জায়গাই ছিল না। কিন্তু সেই পরিস্থিতিতেও শ্যামাপ্রসাদ কাজ চালিয়ে গিয়েছিলেন।”

Advertisement

শুধু তাই নয়, দেশভাগের চক্রান্ত রুখে দিয়ে কীভাবে কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন শ্যামাপ্রসাদ, তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ। সেই সময় তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, কংগ্রেস দেশভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি।” তাঁর কথায়, এক ভারত, শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখতেন শ্যামাপ্রসাদ। যখন এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশানের কথা উঠেছিল, সেই সময়েও শ্যামাপ্রসাদ রুখে দাঁড়িয়েছিলেন। এমনকী এই নীতি যে চলবে না, তা নিয়েও শ্যামাপ্রসাদ সুর চড়িয়েছিলেন বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। এমনকী কাশ্মীর নিয়ে শ্যামাপ্রসাদ যে স্বপ্ন দেখেছিলেন তাও এদিন ওই ভিডিওবার্তায় তুলে ধরেন তিনি।

মোদি বলেন, “বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ। সেই সময় তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, কংগ্রেস দেশভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি।”

কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ কাশ্মীরের জন্য বলিদান দিয়েছিলেন।” আর সেই কাশ্মীরেই ৩৭০ ধারার প্রাচীর ভেঙেছি, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছি, এটা আমাদের গর্ব বলে মন্তব্য প্রধানমন্ত্রী। অন্যদিকে শিক্ষা ব্যবস্থাকে ঔপনিবেশিক দাসত্ব থেকে মুক্ত করার বার্তা দেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.