সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ছবিটিকে বলা হয় ‘আধুনিক যুগের মোনালিসা’৷ তাঁর ধূসর চোখে মজেছিল গোটা বিশ্ব৷ ‘আফগান গার্ল’ নামে তাঁর পরিচয় আজও পৃথিবী বিখ্যাত৷ কিন্তু এই মহিলাকেই গ্রেফতার করা হল পাকিস্তানে৷ পরিচয়পত্র জাল করার অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ৷ ন্যাশনাল জিওগ্রাফির বিখ্যাত চিত্রগ্রাহক স্টিভ ম্যাকিউরি ১৯৮৪ সালে পেশোয়ারে সরবত বিবি নামের এক কিশোরীর ছবি তুলেছিলেন৷ সেই ছবিই পরের বছর অর্থাৎ ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফির ম্যাগাজিনের কভার ফটো হিসাবে নির্বাচিত হয়৷ ম্যাকিউরির পৃথিবী বিখ্যাত কাজের মধ্যে এই ছবিটি অন্যতম৷
বুধবার অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পেশোয়ারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, ১৯৮৪ সালে সরবত বিবির ছবি খ্যাতি লাভ করার প্রায় ১৭ বছর পর তাঁর সঙ্গে চিত্রগ্রাহক ম্যাকিউরির পুনরায় দেখা হয়েছিল৷ ২০০২ সালে এই আফগান মহিলার আসল খোঁজ পেয়েছিল গোটা দুনিয়া ৷ চিত্রগ্রাহক জানিয়েছিলেন, সরবতের চোখের মধ্যে এমন কিছু রয়েছে, যা দেখে একবারেই চিনে ফেলা যায় তাঁকে৷ আজকের ঘটনার পর সেই মায়াবী চোখই এখন কারাগারের পিছনে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?