সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কোটি কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ উঠল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে। পাকিস্তানের দুর্নীতি দমনকারী শাখা এই অভিযোগের তদন্ত শুরু করেছে।
[ দলে এলেই মিলবে একাধিক যৌনদাসী! আফগানিস্তানে মৃত্যুফাঁদ আইএস-এর ]
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে। তারা জানিয়েছে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB) এই তথ্য প্রকাশ করেছে। বলেছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে দেশের বাইরে টাকা পাচারের অভিযোগ উঠেছে। দেশের বাইরে প্রায় ৪৯০ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সীমান্তের একদিক থেকে অন্যদিকে তিনি টাকা লেনদেন করেছেন বলে অভিযোগ। যখন তিনি ইসলামাবাদে সরকার চালাচ্ছিলেন তখনই ঘটনাগুলি ঘটান বলে অভিযোগ উঠেছে।
এর আগেও আর্থিক কেলেঙ্কারির মামলায় জড়িয়েছিলেন নওয়াজ শরিফ। পানামা পেপার্স দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। শুধু তিনি নন, তাঁর পরিবারেরও নাম জড়িয়েছিল দুর্নীতিতে। সেই কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় নওয়াজ শরিফকে। NAB আদালত জানিয়েছে, নওয়াজ শরিফের বিরুদ্ধে মোট তিনটি দুর্নীতি মামলা রয়েছে।
[ এখনও খোঁজ নেই অপহৃত ইঞ্জিনিয়ারদের, কেন মুক্তির কথা বলেও চুপ তালিবান নেতা? ]
গত মাসে নওয়াজ শরিফের উপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই কারণেই তাঁকে পাকিস্তানের নির্বাচনে অংশ নিতে দেওয়ার অনুমতি দেয়নি আদালত। এও জানানো হয়, সরকারি দপ্তরে আর বসতে পারবেন না শরিফ। পাকিস্তানের সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছিল।
তবে পাকিস্তানে তদন্ত চলার সময় একাধিকবার লন্ডনে ঘুরতে যান নওয়াজ শরিফ। এই নিয়ে অভিযোগও ওঠে। তারপর শরিফ জানান, তিনি নির্দোষ। ফলে আত্মগোপন করার কোনও ইচ্ছা তাঁর নেই।
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’