Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

বিক্রি হয়ে গেল চাঁদের মাটি সমেত ব্যাগ, নিলামে কত দাম উঠল জানেন?

দাম উঠল ১১.৬ কোটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ১১:৪৬

options
link
বিক্রি হয়ে গেল চাঁদের মাটি সমেত ব্যাগ, নিলামে কত দাম উঠল জানেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিক্রি হয়ে গেল চাঁদের বুকে পা রাখা প্রথম মহাকাশচারী নিল আর্মস্ট্রং-এর ব্যাগ। এই ব্যাগে ভরেই চাঁদ থেকে মাটি আর পাথরের টুকরো সমেত বেশ কিছু নমুনা বয়ে নিয়ে এসেছিলেন আর্মস্ট্রং। সেই দুর্মূল্য ব্যাগ বিক্রি হল ১৮ লক্ষ ডলারে।

bag1

Advertisement

১৯৬৯ সালে মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়ে চাঁদে পা রেখেছিলেন আর্মস্ট্রং। সঙ্গে ছিল এই ব্যাগ। যাতে বয়ে নিয়ে আসা হয়েছিল মাটি আর পাথর। নিউইয়র্কে সেই ব্যাগ বিক্রি হল ১১.৬ কোটি টাকায়। অ্যাপোলো-১১ অভিযানের ৪৮ বছর পূর্তির দিনেই নিলামে তোলা হল ব্যাগটিকে। তবে এর নতুন মালিক কে, তার নাম প্রকাশ করা হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

bag3

মার্কিন যুক্তরাষ্ট্রের তিন মহাকাশচারী নিল আর্মস্ট্রং, মাইকেল কলিনস ও এডুইন অলড্রিন ওই অভিযানে চাঁদ থেকে যেসব নমুনা নিয়ে এসেছিলেন, সেসব বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়। পরে ওই অভিযানের প্রায় সব যন্ত্রপাতি ও নমুনা জায়গা করে নেয় স্মিথসোনিয়ান জাদুঘরে। এরপর সেটি আমেরিকার জনসন স্পেস সেন্টারে রাখা হয়। তবে কোনও কারণে ভুলবশত লেবেল না লাগানোয় চাঁদের মাটির ওই ব্যাগ জনসন স্পেস সেন্টারের একটি বাক্সের মধ্যে পড়ে থাকে। ফলে পুরনো বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে ওই ব্যাগটিও ২০১৫ সালে নিলামে তোলে নাসা। নিলামে মাত্র ৯৯৫ ডলারে ‘লুনার স্যাম্পল রিটার্ন’ লেখা ব্যাগটি কিনে নেন শিকাগোর বাসিন্দা ন্যান্সি কার্লসন নামের একজন আইনজীবী। তবে তিনিও জানতেন না, নিলামে পাওয়া জিনিসটির ঐতিহাসিক মূল্য।

bag

ভুল বুঝতে পেরে চাঁদের মাটির ওই ব্যাগ ফিরে পeওয়ার জন্য আদালতে গিয়েছিল নাসা। কিন্তু গতবছর আমেরিকার ফেডারেল আদালত এক রায়ে জানায়, ন্যান্সি কার্লসনই ব্যাগটির বৈধ মালিক। তবে এক বছরের মাথায় ন্যান্সি ওই ব্যাগ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.