সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো মাত্র কয়েকদিন আগের কথা, পাকিস্তানের এক চা বিক্রেতা মন কেড়েছিলেন যুবতীদের৷ তাঁর নীল চোখের চাহনি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল পাক চা বিক্রেতা আরশাদ খানের৷

তাঁর নীল চোখে মজে থাকার রেশ কাটতে না কাটতেই আর এক সুন্দরীর হাসিতে মজল নেটদুনিয়া৷ সম্প্রতি নেপালের এক সুন্দরী সবজি বিক্রেতার ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পরই ছবিটি নিয়ে হইচই শুরু হয়েছে৷ ছবিতে মেয়েটিকে দেখা গিয়েছে একটি সেতুর উপর দিয়ে সবজির ঝুড়ি মাথায় নিয়ে ফিরছেন৷ তাঁর স্নিগ্ধতা, হাসি এবং নরম চাহনি এখন ভাইরাল ইন্টারনেটে৷ এই সুন্দরী সবজি বিক্রেতার ছবি আপাতত সকলের মন কাড়লেও এখনও পরিচয় জানতে পারা যায়নি তাঁর৷ কেবল জানা গিয়েছে, নেপালেরই এক ফটোগ্রাফার রূপচন্দ্র মহার্জন তাঁর ছবিটি তুলেছেন৷
সর্বশেষ খবর
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির
-
‘গেরুয়ার সম্মানে’ রাজপথে বহু সন্ন্যাসী, যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু
-
বাঘের পিঠে চেপে এই গ্রামেই ঘুরে বেড়াতেন দুর্গা! ‘অলৌকিক’ সেই কাহিনি জানেন?
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাঠের বাইরেই হার্দিক, এবার অলরাউন্ডারকে নিয়ে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের