Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Isarel

‘অস্ত্র ছাড়ো নয় মরো’, হামাসকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর

'জয় না আসা পর্যন্ত আমরা লড়ব', বলছেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ১৭:১৮

options
link
‘অস্ত্র ছাড়ো নয় মরো’, হামাসকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে আড়াই মাস পেরিয়ে গিয়েছে। ইজরায়েল-হামাস সংঘর্ষ থামার কোনও লক্ষণই নেই। মাঝের যুদ্ধবিরতি পেরিয়ে গাজায় ফের নতুন করে আক্রমণ শুরু করেছে ইজরায়েলের সেনা। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিলেন, যতক্ষণ না পণবন্দিরা মুক্তি পাচ্ছেন এবং হামাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে।

তাঁর হুঁশিয়ারি, ”একটা সহজ বাছাই করতে হবে হামাসকে (Hamas)। হয় আত্মসমর্পণ করো নয় মরো। এছাড়া আর কোনও অপশন নেই। জয় না আসা পর্যন্ত আমরা লড়ব।” প্রসঙ্গত, এর আগেও এই নিয়ে এমনই মন্তব্য করেছিলেন নেতানিয়াহু (Netanyahu)। এবারও সেটাই বজায় রেখে আক্রমণের সুর চড়ালেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: BJP বিধায়কদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়, জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় রায় আদালতের]

বলে রাখা ভালো, হামাস বনাম ইজরায়েল (Israel) যুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৮ হাজার প্যালেস্তিনীয়র। নিহতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি। এই প্রেক্ষাপটে রক্তপাত থামাতে উদ্যোগী হয়েছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কিন্তু ভেটো প্রয়োগ করে সেই চেষ্টা আটকে দিয়েছিল আমেরিকা। ওয়াশিংটনের যুক্তি ছিল, এই প্রস্তাবে যুদ্ধের ময়দানে পরিস্থিতি কিছুই পালটাবে না। বাস্তব থেকে যোজন দূরে এই প্রয়াস। এটা অর্থহীন। ফলে গত দুমাস ধরে হামাস ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধে ছেদ পড়ার সম্ভাবনা জোরাল ধাক্কা খেয়েছে নতুন করে।

[আরও পড়ুন: ‘মরার আগে শুধু তোমার গলা শুনতে চাই’, স্ত্রীকে ফোন করেই ‘আত্মঘাতী’ স্বামী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.