Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Nirav Modi

কাটল আইনি বাধা, নীরব মোদির ভারতে প্রত্যর্পণে সায় লন্ডন হাই কোর্টের

আদালতে ধোপে টিকল না নীরব মোদির কোনও যুক্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০২২, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০২২, ১৭:২৯

options
link
কাটল আইনি বাধা, নীরব মোদির ভারতে প্রত্যর্পণে সায় লন্ডন হাই কোর্টের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বাধা কাটল। ১৩ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারি (PNB Scam) কাণ্ডে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) ভারতে প্রত্যর্পণের পথ এবার আরও প্রশস্ত হল। ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তের বিরুদ্ধে নীরব মোদির করা আবেদন খারিজ করে দিল লন্ডন হাই কোর্ট। নিজের মানসিক পরিস্থিতির দোহাই দিয়ে প্রত্যর্পণ মামলা থেকে রেহাই চেয়েছিলেন ঋণখেলাপি হীরে ব্যবসায়ী। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত।

পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও (Mehul Choksi)। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেই নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে।

Advertisement

[আরও পড়ুন: CAA’র পথে আরও এক ধাপ! অ-মুসলিমদের নাগরিকত্ব নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের]

তারপরই কোটি কোটি টাকার ঋণখেলাপিতে অভিযুক্ত এই অলঙ্কার ব্যবসায়ীকে প্রত্যর্পণের ব্যাপারে আশা দেখছিল ভারত। কিন্তু নীরবের কৌশলী চাল সেই আশায় কার্যত জল ঢেলে দেয়। খানিকটা আরেক ঋণখেলাপি বিজয় মালিয়ার (Vijay Mallya) দেখানো পথে হেঁটে ভারতের জেলের মান এবং বিচারব্যবস্থার উপর অনাস্থা দেখিয়ে ব্রিটেনের হাই কোর্টে পালটা আবেদন জানিয়েছিলেন নীরব। জানিয়েছিলেন, তাঁর মানসিক স্বাস্থ্য ভাল নয়। তাঁর দাবি ছিল, ভারতে ফিরলে তিনি উপযুক্ত বিচার পাবেন না। আর ভারতে জেলের যা মান, সেখানে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। এই যুক্তিতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান তিনি।

[আরও পড়ুন: বাংলার পথেই কেরল, আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে প্রস্তাব আসছে বিধানসভায়]

কিন্তু সেই যুক্তিও এবার খারিজ হয়ে গেল। লন্ডন হাই কোর্ট সাফ জানিয়ে দিল, নীরবকে ভারতে ফেরানোটা একেবারেই অবিচার বা দমনমূলক সিদ্ধান্ত হবে না। নীরব মোদিকে ভারতে এসে প্রতারণা মামলায় বিচারব্যবস্থার সম্মুখীন হতে হবে। লন্ডন হাই কোর্টের (London High Court) এই সিদ্ধান্তে ভারতীয় এজেন্সিগুলি স্বস্তি পেল। দীর্ঘদিন বাদে নীরবকে দেশে ফেরানোর আর কোনও আইনি বাধায় কার্যত রইল না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.