সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-মেল নয়, আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ কুরিয়ারে চিঠি পাঠানো৷ কারণ, তিনি মনে করেন, কোনও কম্পিউটারই নিরাপদ নয়৷ খবরটি জানিয়েছে সংবাদসংস্থা এপি৷ ট্রাম্প নিজেও টুইট করা ছাড়া খুব একটা কম্পিউটার ব্যবহার করেন না৷
নতুন বছরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনার যদি কোনও ব্যক্তিগত কথা লিখে পাঠানোর প্রয়োজন হয়, তাহলে আপনি কুরিযর মারফত চিঠি পাঠান৷ পুরনো ফ্যাশনের হলেও আমিও ওই একইভাবে চিঠি পাঠাই৷ এই ট্রাম্পের বিরুদ্ধেই প্রযুক্তিকে ব্যবহার করে নির্বাচনে জয়লাভের অভিযোগ উঠেছে৷ মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, রুশ হ্যাকারদের মদত নিয়েছেন ট্রাম্প৷ অভিযোগ স্বীকার করেনি রাশিয়া, কিন্তু আমেরিকা সে দেশ থেকে অন্তত ৩৫ জন রুশ কূটনীতিবিদকে বহিষ্কার করেছে৷ ট্রাম্পের বলছেন, “আমি হ্যাকিং সম্পর্কে অনেক কিছুই জানি৷ আমি এও জানি হ্যাকিংয়ের অভিযোগ উঠলেও তা প্রমাণ করা বেশ কঠিন৷” হ্যাকারদের হাত থেকে বাঁচতে তাই ট্রাম্পের পছন্দ চিঠি৷ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করতে নয়া পন্থা অবলম্বন করতে চলেছেন তিনি৷
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের