সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার বিরুদ্ধে মিসাইল হামলা চালানোর নকল ফুটেজ দেখানো হল উত্তর কোরিয়ার সরকারি চ্যানেলে৷ সে দেশের সর্বাধিনায়ক কিম জং উনের উপস্থিতিতে গত রবিবার সেনাবাহিনীর কুচকাওয়াজের শেষে ওই ভিডিও চালানো হয়৷ ফুটেজ দেখে হাততালিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা৷ যদিও আসল নয় জেনেও জনতার হাততালি দেওয়ার পিছনে শাসকের প্রতি দ্বিধাহীন আনুগত্যই দেখছেন বিশেষজ্ঞরা৷
[উত্তর কোরিয়াকে ‘শান্ত’ করতে রাশিয়ার হস্তক্ষেপ চাইল চিন]
কিম ইল-সাং-এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী পিয়ংইয়ংয়ে বিশাল কুচকাওয়াজের আয়োজন করেন তাঁর নাতি ও বর্তমান সেনাধিনায়ক কিম জং উন৷ তাঁর উপস্থিতিতেই উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়, কীভাবে দেশীয় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে আমেরিকায়৷ দেখানো হয়, প্রথমে আকাশে উড়ে যাচ্ছে বিশালাকার ক্ষেপণাস্ত্র, তারপর আগুনের গলা আছড়ে পড়ছে আমেরিকার মাটিতে৷ ভিডিওটির একেবারে শেষে দেখানো হয়, মার্কিন পতাকা পুড়ে খাক হয়ে যাচ্ছে৷ ভিডিওটি শেষ হতেই উপস্থিতি দর্শক ও সেনাবাহিনীর সদস্যরা উল্লাসে ফেটে পড়েন৷ তাঁদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কিমকে৷ এর আগে গত ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়া একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল৷
[পারমাণবিক হামলা চালাতে তৈরি, আমেরিকাকে চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার]
দেখুন ভিডিও-
সর্বশেষ খবর
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব
-
‘গৃহবধূরা দেশ গড়েন’, হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা ‘বেতনে’র পক্ষে সুপ্রিম কোর্ট