সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র সংকটের মুখে বিশ্ব! ফের পরমাণু বোমা পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া৷ দক্ষিণ কোরিয়ার এই আশঙ্কা সত্যি হলে, তারাও এবার চুপ করে বসে থাকবে না৷ উত্তর কোরিয়ার যুদ্ধবাজ নেতা কিম জং উনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমেরিকাও আর মুখ বুজে থাকবে বলে মনে হয় না৷ সেক্ষত্রে আরেকটি বড়সড় বিশ্বযুদ্ধের আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই তৈরি হতে শুরু করে দিয়েছে৷
বস্তুত, উত্তর কোরিয়া যেভাবে আরেকটি পরমাণু বোমা পরীক্ষার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে অতীতের সব তীব্রতাকে ছাপিয়ে যাবে তাদের সাম্প্রতিকতম পরীক্ষাটি৷ সিওলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) রিপোর্ট মোতাবেক, গত কয়েক মাস ধরে পুঙ্গাই-রি শহরে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল অত্যাধিক বেড়ে গিয়েছে৷ এই শহরেই চলতি বছর দু’বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং৷ একবার জানুয়ারি মাসে, পরেরটা সেপ্টেম্বরে৷ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ইয়নহ্যাপ৷
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই পারমাণবিক পরীক্ষা সেরে ফেলতে চান কিম, আশঙ্কা এনআইএস প্রধান লি বিয়াং-হোর৷ ২০১৬-য় উত্তর কোরিয়া তাদের চতুর্থ ও পঞ্চম পারমাণবিক পরীক্ষাটি সম্পূর্ণ করেছে৷ জানুয়ারিতে হাইড্রোজেন বোমা বিস্ফোরণের পর উত্তর কোরিয়া দাবি করে, গোটা আমেরিকাকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে তারা৷ তবে ওই পরীক্ষা আদৌ কোনও ‘হুমকি’ নয় বলেও দাবি করে পিয়ংইয়ং। কাউকে যুদ্ধের প্ররোচনা দিতেও এ কাজ করেনি উত্তর কোরিয়া। শুধু বার্তা দিতে চেয়েছে, তারা পরমাণু শক্তিধর দেশ। আমেরিকাকে জবাব দিতে সক্ষম!
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১