Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
North Korean

ইরানে ব্যস্ত আমেরিকা, সুযোগ বুঝে নতুন অস্ত্র তাক করে পড়শিকে চোখ রাঙাচ্ছেন কিম

বুধবার একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। সেখানে ১৫৫ মিলিমিটার স্বয়ংক্রিয় হাউয়িৎজার কামান পরীক্ষা করে দেখেন তিনি। এই কামানকে এ বছরেই উত্তর কোরিয়ার দক্ষিণ সীমান্তে মোতায়েন করা হতে পারে বলে জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ২১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ২১:০৪

options
link
ইরানে ব্যস্ত আমেরিকা, সুযোগ বুঝে নতুন অস্ত্র তাক করে পড়শিকে চোখ রাঙাচ্ছেন কিম zoom
বুধবার অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম।
Advertisement

পশ্চিম এশিয়ার যুদ্ধে ব্যস্ত আমেরিকা। এই ফাঁকে দক্ষিণ কোরিয়াকে চোখা রাঙাচ্ছেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন। সম্প্রতি তিনি নতুন সমরাস্ত্র প্রদর্শন করেন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ঙে। নতুন সমরাস্ত্রের শক্তির কথা বলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিচ্ছেন কিম।

আমেরিকার উপর চাপ বাড়িয়ে গত এপ্রিলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় দক্ষিণ কোরিয়াতে। জারি হয় হাই অ্যালার্ট। দক্ষিণ কোরিয়ার সেনা জানায়, দু’দিনে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ। শুক্রবার নতুন করে সমরাস্ত্রের মহড়া হয় পিয়ংইয়ঙে। কিমের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট লঞ্চার-সহ বেশ কিছু সমরাস্ত্রের প্রদর্শনী হয়। চলতি বছরেই দক্ষিণ কোরিয়াকে তাক করে শক্তিশালী নতুন কামান মোতায়েন করেছে উত্তর কোরিয়া। যা ৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে।

Advertisement

এর মধ্যেই গত বুধবার একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। সেখানে ১৫৫ মিলিমিটার স্বয়ংক্রিয় হাউয়িৎজার কামান পরীক্ষা করে দেখেন তিনি। এই কামানকে এ বছরেই উত্তর কোরিয়ার দক্ষিণ সীমান্তে মোতায়েন করা হতে পারে বলে জানা গিয়েছে। যেখান থেকে রাজধানী সোল একেবারে নাগালের মধ্যে। গোটা ঘটনায় আতঙ্কিত দক্ষিণ কোরিয়ার শাসকরা।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার গা ঘেঁষে দক্ষিণ কোরিয়ার সমুদ্রে সামরিক মহড়া চালিয়েছিল আমেরিকা। ‘ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়ায় অংশ নিয়েছিল দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনা। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে এই ধরনের মহড়া আসলে কোনও দেশের উপর হামলা চালানোর প্রাথমিক মহড়া। সামরিক অভিযান চালানো ও অস্ত্র পরীক্ষার অজুহাত হিসেবে ব্যবহার করা হয় এই মহড়াগুলিকে। সেই মহড়ার পর থেকেই পালটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাড়াচ্ছে উত্তর কোরিয়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.