সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ভারত জোড়ো যাত্রার সময় খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গে আমেরিকায় বসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সাফ জানালেন, তিনি এই ধরনের হুমকি নিয়ে চিন্তিত নন। ঠাকুমা ও বাবার কাছ থেকে শিখে নিয়ে নিয়েছেন, সকলকেই একদিন মরতে হবে। তাই এমন হুমকির সামনে নত হয়ে পিছিয়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না। একই সঙ্গে দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষেও সওয়াল করতে দেখা গেল তাঁকে।
১০ দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই লাগাতার আক্রমণ শানিয়ে গিয়েছেন বিজেপির (BJP) বিরুদ্ধে। এদিনও তাঁকে বলতে শোনা গিয়েছে, ”বিজেপি সমাজে ঘৃণা ছড়ায়। এতে সমাজের মেরুকরণ হচ্ছে। ওরা সমাজকে বিভক্ত করে ভারতের ক্ষতি করে দিচ্ছে।” এরই পাশাপাশি তাঁকে খুনের হুমকি প্রসঙ্গে কংগ্রেসের প্রাক্তন সভাপতির মন্তব্য, ”আমি খুনের হুমকি নিয়ে চিন্তিত নই। সকলকেই মরতে হবে। আমার ঠাকুমা ও বাবার থেকে এটাই আমি শিখেছি।”
[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী হলে ৬ মাসে বাংলাকে বদলে দেব’, চাঞ্চল্যকর দাবি মিঠুনের, পালটা দিল তৃণমূল]
মার্কিন সফরের শুরু থেকেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে দেখা গিয়েছে রাহুলকে। পালটা আক্রমণ করেছে বিজেপিও। দক্ষিণের বিজেপি নেতা আন্নামালাই রাহুলকে খোঁচা দিয়ে বলেছেন, ”রাহুল গান্ধী বেকার। তার মানে এই নয় ভারতের তরুণ সম্প্রদায় কর্মহীন।”
[আরও পড়ুন: ১০ বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়!]
সর্বশেষ খবর
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!
-
তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ মেডিক্যালে তদন্তে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি
-
‘বউদির সঙ্গেই থাকব’, স্ত্রীর গলা কেটে খাটের তলায় রাখল যুবক! তারপর…