Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

রিয়ালিটি শোয়ে সন্তানের জন্ম দিলেন যুবতী, তারপর কী হল জানেন?

OMG!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ১৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ১৩:২১

options
link
রিয়ালিটি শোয়ে সন্তানের জন্ম দিলেন যুবতী, তারপর কী হল জানেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের বিষয়টা আলাদা। তিনি সন্তানকে গর্ভে ধারণ করেন। তাই মাকে ছাড়া সন্তানের জন্ম হওয়াই সম্ভব নয়। কিন্তু সন্তানের জন্মের মুর্হুতের সাক্ষী থাকতে পারাটা নিঃসন্দেহে বাবার কাছে খুব বড় প্রাপ্তি। তাই নিজের চোখের সামনে বান্ধবীকে সন্তানের জন্ম দিতে দেখে খুশি যেন বাঁধ মানছিল না ডালো নামে এক ডাচ যুবকের। কিন্তু, তারপর যা ঘটল, তারজন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। ডিএনএ পরীক্ষায় জানা গেল, বান্ধবী যে সন্তানের জন্ম দিয়েছেন তার বাবা ডালো নন, অন্য কেউ।

[ঋতুস্রাব হওয়ায় নির্বাসিত গোয়ালঘরে, সাপের ছোবলে মৃত্যু যুবতীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নাচ-গান তো বটেই, এখন রিয়ালিটি শোয়ে বিয়েও করেন অনেকেই। সন্তানকে জন্ম দেওয়ার জন্য একটি রিয়ালিটি শোয়ের মঞ্চকেই বেছে নিয়েছিলেন ডালোর বান্ধবী কুইনটানা। লাইভ শোয়ে বান্ধবীর সঙ্গে হাজির ছিলেন ডালো। ডালোর চোখের সামনেই সন্তান প্রসব করেন তাঁর বান্ধবী। গোটা পর্বটি লাইভ সম্প্রচারও করা হয়। বান্ধবী কুইনটানা যখন সন্তান প্রসব করছিলেন তখন আক্ষরিক অর্থে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন ডালো। গোটা পর্বটি নির্বিঘ্নে মিটে যাওয়ার পর, বেশ নিশ্চিন্ত হন তিনি। নিজের হাতে সদ্য জন্মানো সন্তানের নাড়িও কেটে দেন ডালো। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু, তাঁর জন্য যে কতবড় চমক অপেক্ষা করে আছে, তা ঘুণাক্ষরেও টের পাননি ডালো। সন্তান ও বান্ধবীকে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে যান তিনি।

[এই কাজটা করেই নেটদুনিয়ায় খোরাক হলেন মাইক পেন্স]

হল্যান্ডের এই রিয়েলিটি শো-তে যে শিশুরা জন্মায়, তাদের প্রত্যেকেরই ডিএনএ পরীক্ষা করা হয়। ডালোর বান্ধবী যে সন্তানের জন্ম দিয়েছিল, তারও ডিএনএ পরীক্ষা করানো হয়। আর তাতেই জানা যায়, ডালোর বান্ধবী যে সন্তানের জন্ম দিয়েছেন, তার বাবা ডালো নন, অন্য কেউ। তবে, এরপর সাধারণত যা ঘটে, ডেলো ও তাঁর বান্ধবী কুইনটানার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। এত কিছুর পরেও অবশ্য একসঙ্গেই আছেন তাঁরা।

[হুইস্কি থেকে জ্বালানি, টলবে না এই গাড়ি]

তবে এই ঘটনার পর ওই রিয়ালিটি শো নিয়ে বিতর্কের ঝড় উঠেছে নেদারল্যান্ডসে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সন্তান প্রসবের মতো একটি ঘটনাকে কেন আম জনতার এভাবে তুলে ধরতে রাজি হলেন ওই ডাচ তরুণী? কেনই বা তিনি নিজের প্রেমিকের কাছে সত্যিটা চেপে গেলেন?

[বন্ধুর স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত যুবক, ভিডিও করলেন অন্য মহিলা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.